শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ

লাখাইয়ে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে হাজারো মানুষ।

লাখাইয়ে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে হাজারো মানুষ। লাখাই উপজেলার ২ নং মুড়াকরি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সুবিদপুর-লক্ষ্মীপুর সড়কের একটি অংশ ভেঙে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে তীব্র জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।


গত রবিবার স্থানীয় ওয়ার্ড মেম্বার হিরাই মিয়া কয়েকজন গ্রামবাসীকে সঙ্গে নিয়ে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই রাস্তার নিচ দিয়ে একটি পাইপ বসিয়ে গ্রামের পানি নিষ্কাশনের চেষ্টা করলে এই ঘটনা ঘটে। পানির প্রবল স্রোতে রাস্তাটি মুহূর্তের মধ্যে দুই ভাগে বিভক্ত হয়ে যায়, যার ফলে লাখাই, নাসিরনগর এবং মাধবপুর উপজেলার কয়েকটি গ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সরেজমিনে দেখা যায়, সুবিদপুর, লক্ষ্মীপুর এবং ধরমণ্ডল এলাকার হাজার হাজার মানুষ, বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরা, এই রাস্তাটি নিয়মিত ব্যবহার করে। কিন্তু রাস্তা ভেঙে যাওয়ায় তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ছোট ছোট ছেলে মেয়েদের স্কুলে যাতায়াতেও সমস্যা হচ্ছে।


বর্তমানে স্থানীয়রা ভাঙা অংশের ওপর একটি অস্থায়ী বাঁশের সাঁকো তৈরি করেছেন, যা দিয়ে শুধুমাত্র হেঁটে পার হওয়া যাচ্ছে। কিন্তু কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারছে না। এতে কৃষকদের কৃষি পণ্য পরিবহনেও বড় ধরনের বাধা তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ৬ নং ওয়ার্ডের মেম্বার হীরাই মিয়ার অপরিকল্পিত ও অনিয়মতান্ত্রিক কাজের জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। তারা মনে করেন, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এবং কোনো রকম প্রকৌশলগত পরামর্শ ছাড়াই পাইপ বসানোর উদ্যোগ নেওয়া হয়েছিল।


স্থানীয় একাধিক স্কুল-কলেজের শিক্ষার্থী এই পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেছে, “রাস্তা ভেঙে যাওয়ায় আমরা গাড়ি ব্যবহার করতে পারছি না। প্রাথমিক বিদ্যালয়ের ছোট বাচ্চারা বাঁশের সাঁকো দিয়ে যেতে ভয় পাচ্ছে। আমাদের দৈনন্দিন জীবনে এর ব্যাপক প্রভাব পড়েছে।”এ বিষয়ে ৬ নং ওয়ার্ডের মেম্বার হিরাই মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে দাবি করেন যে ইঁদুরের গর্তের কারণে রাস্তাটি ভেঙেছে।পরে অবশ্য তিনি স্বীকার করেন যে পাইপ বসানোর সময়ই রাস্তাটি ভেঙে যায়। এ বিষয়ে ২ নং মুড়াকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সল মোল্লা জানান, গ্রামের পানি নিষ্কাশনের জন্য স্থানীয় মেম্বারকে সঙ্গে নিয়ে এলাকাবাসী পাইপ বসাতে গেলে পানির চাপে রাস্তাটি ভেঙে যায়। এতে এলাকার মানুষের ভোগান্তি বেড়েছে। এদিকে, এই ঘটনার বিষয়ে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম দাস অনুপ-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কার করে তাদের স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে
আরও খবর