রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

শেরপুরের ঝিনাইগাতীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জামালপুর জেলা কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে উপজেলা পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৬ আগস্ট বুধবার সকালে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আবুল হাশেমের সভাপতিত্বে ও ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোস্তম আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রহুল আলম তালুকদার, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জামালপুর জেলার উপ-সহকারী পরিচালক মো. জিহাদুল ইসলাম। বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রহুল আলম তালুকদার, ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক শেখ নাসরিন জাহান ও একাডেমিক সুপারভাইজার। অনুষ্ঠানে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় বনাম গুরুচরণ দুধনই আদর্শ উচ্চ বিদ্যালয় এবং মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয় বনাম আহাম্মদনগর উচ্চ বিদ্যালয়। “জনসচেতনতা বৃদ্ধি করা ব্যতীত দুর্নীতি নির্মূল করা কোনক্রমেই সম্ভব নয়” বিতর্ক প্রতিযোগিতার ১ম রাউন্ডে বিজয়ী হয় ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়। “দেশের সার্বিক উন্নয়ন বাঁধাগ্রস্থ হওয়ার মূল কারণই দুর্নীতি” বিষয়ে ফাইনাল রাউন্ডে বিজয়ী হয় ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও রানার্সআপ হয় মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়। প্রধান বক্তা হিসেবে নির্বাচিত হয়েছেন ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মিফতাহুল জান্নাত স্নেহা। বির্তক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এবং রানার্সআপ বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এ সময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর







deshchitro-6aafce4044dd8-200926061456.webp
শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

১ দিন ৩ ঘন্টা ২০ মিনিট আগে