মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

ঈশ্বরগঞ্জে কম্বাইন্ড পদ্ধতিতে আউস চাষে কৃষকের মুখে হাসি


ঈশ্বরগঞ্জে কম্বাইন্ড পদ্ধতিতে আউস ধান চাষে কৃষকের মুখে হাসি ফোঁটে উঠেছে। সরকারী প্রণোদনা, চাষের খরচ কম ও উপজেলা কৃষি অফিসের উদ্বুদ্ধ করণের ফলে ফসল ভালো হওয়ায় কৃষকরা আবারও আউস ধান চাষে স্বপ্ন দেখছেন। ইতোমধ্যে বোরো ও আমন ধানের চাষ বৃদ্ধি পাওয়ায় মাঠে একেবারেই কমে যাচ্ছে আউস ধানের চাষ। মাঠে গিয়ে দেখা যায় আউস ধান হলদে রং ধারণ করেছে। দু সপ্তাহ পরেই শুরু হবে এসব ধান কাটা। এবছর সঠিক সময়ে বৃষ্টিপাত হওয়ায় ধানের ফলনও ভালো হয়েছে বলে জানান কৃষক। এবছর উপজেলায় প্রায় ৩শ ৪৫ হেক্টর জমিতে আউসের ব্রি ধান-৯৮, ৪৮, ৮৫ ও বিনা ধান ১৯ জাতের চাষ হয়েছে বলে কৃষি অফিস সূত্রে জানা যায়। কৃষকদের মাঝে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রণোদনা হিসেবে প্রদান করা হয়েছে। উপজেলা বড়হিত ইউনিয়নের চরপুম্বাইল, নিজপুবাইল, পাঁড়া পাঁচাশি, বৃ-পাঁচাশি, রংপুর ও পাইকুড়া এলাকায় গিয়ে দেখা যায় কৃষকরা কম্বাইন্ড পদ্ধতিতে আউস ধানের আবাদ করেছেন। চর পুম্বাইল গ্রামের কৃষক সিরাজ আলী পাঠান (৬০), এমদাদুল হক (৬৫) আলী হোসেন (৫৮) আলম মিয়া(৩৫) ও আলম মিয়ার (৩৫) সাথে কথা হলে তারা জানান, অন্য ফসল না থাকার কারণে মাঠে গরু ছাগল বিচরণ করে খুব বেশি ফলে একসাথে চাষ করলে দেখাশুনা করার সুযোগ তৈরি হয় এবং পোকামাকড়ের হাত থেকেও ফসলকে রক্ষা করা যায় এবং পাকা অবস্থায় বাবুই পাখির আক্রমন থেকে সহজেই রক্ষা পাওয়া যায়। ফসল ভালো হওয়াতে প্রতি কাঠায় এবছর প্রায় সাড়ে তিন মন থেকে সাড়ে চার মন ধান উৎপাদন হবে বলে কৃষকরা জানান। বিশেষ করে এসময় বেশির ভাগ জমিই পতিত থাকে। দুটি ফসলের মধ্যে আরেকটি ফসল খুব দ্রুত সংগ্রহ করা যায় এবং পরবর্তীতে সঠিক সময়ে রোপা আমান চাষ করা যায়। এছাড়াও গরুর প্রয়োজনীয় খাদ্য ন্যাড়া পাওয়া যায়। কৃষক দীন ইসলাম (২৫) জানান, কৃষি অফিসের পরামর্শে পতিত জমিতে আমরা কম্বাইন্ড পদ্ধতিতে আউস চাষ করেছি। কম্বাইন্ড পদ্ধতিতে চাষের ফলে আমরা অনেক সুবিধা পাচ্ছি। এবং অন্য কোন ফসল চাষে চাপও পড়ছে না। 

উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলী আখসার খান বলেন, আউস ধান চাষের ফলে ফসলের নিবিরড়া বৃদ্ধি পাচ্ছে। আর কম্বাইন্ড পদ্ধতিতে চাষের ফলে কৃষকরা উপকৃত হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান জানান, সরকারের পক্ষ থেকে  প্রণোদনা ও পরামর্শ প্রদান  করে আউস চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে।



Tag
আরও খবর