শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি

ফিরে দেখা ২০২৪ সালের ৪ আগষ্ট : ছাত্র আন্দোলন ঠেকাতে আগ্রাসী ভূমিকায় ছিলো ইসলামপুর থানা-পুলিশ ও আ.লীগ নেতা-কর্মীরা



জামালপুরের ইসলামপুর উপজেলায় শেখ হাসিনার পতনের আগের দিন ২০২৪ সালের ৪ আগষ্ট তীব্র আন্দোলন চলছিল বৈষম্যবিরোধী ছাত্র-জনতার। শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে চলা ছাত্র-জনতার আন্দোলন ঠেকাতে ইসলামপুর থানা-পুলিশের সহযোগিতায় স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হতে দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন বেলা সাড়ে ১১টার দিকে ছাত্র-জনতার আন্দোলনকারীরা ইসলামপুর অডিটরিয়ামের সামনে জোড় হয়। অপরদিকে আন্দোলন প্রতিরোধে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কোমর বেঁধে মাঠে নামে। 

আন্দোলনরত শিক্ষার্থীদের মাঠ ছাড়া করতে সকাল থেকেই নেতা-কর্মীরা মরিয়া হয়ে উঠে। আগ্রাসীর সাজে লাঠিসোঁটা নিয়ে বিভিন্ন মোড় দখলে নেন তাঁরা। উদ্দেশ্য সফল করতে তারা প্রথমে টার্গেট করে গণমাধ্যমকর্মীদের। এতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের পক্ষালম্বন করেন ইসলামপুর সার্কেলের তৎকালীন সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিত দাসের নেতৃত্বে থানা-পুলিশ। 

পুলিশ নির্বিকার থাকার সুবাদে বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের বিভিন্ন সড়কে দেশীয় অস্ত্রের মহড়া দেয় তারা। এছাড়া হেলমেট পরিহিত একদল যুবক রাস্তায় ছাত্র সন্দেহ হলেই মারধরে মেতে ওঠে। 

একপর্যায়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং সাংগঠনিক সম্পাদক খলিল সরকার ওরফে খসখসা খলিলের নেতৃত্বে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ, তাঁতীলীগ এবং আওয়ামী লীগ নেতারা কোপা দা, লোহার রড, হকিস্টিক, শার্ট গান, পিঞ্জল মারাত্মক বিভিন্ন অস্ত্রসহকারে পূর্বকল্পিতভাবে আন্দোলনরত ছাত্রদের ওপর ঝাঁপিয়ে পড়ে। উপজেলা যুবলীগের সভাপতি শেখ মোহাম্মদ হারুনুর রশীদ তাঁর হাতে থাকা পিস্তল উঁচিয়ে ফাঁকা গুলি করতে করতে ঘটনাস্থল ত্যাগ করে। 

এসময় সাবরেজিস্টার কার্যালয় সংলগ্ন সড়কে অস্ত্রের মহড়ার ছবি ও ভিডিও ধারণকালে আরমান সিদ্দিকী পল্লব নামে এক সাংবাদিককের ওপর হামলা চালিয়ে মোবাইল সেট কেড়ে নেওয়াসহ ক্যামারা ভাঙচুর করে লীগবাদীরা। এসময বেশ কয়েকজন ছাত্র আহত হন। আহতদের হাসপাতালে নিতেও বাঁধা দেয় আওয়ামী লীগের অস্ত্রধারীরা। স্থানীয় সাংবাদিক আব্দুস সামাদের মালিকানাধীন হাসপাতাল গেট সংলগ্ন কান্তি মেডিকেল হলের ওষুধ বিক্রেতা মো. সাজু মিয়া জীবনের ঝুঁকি নিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা করান।

আওয়ামী লীগের ভয়াবহ তাণ্ডবে ক্রমেই শান্ত ইসলামপুর অশান্ত হয়ে ওঠে। দুপুর আড়াইটার দিকে আওয়ামী লীগ নেতা-কর্মীদের তাণ্ডবে খবর পেয়ে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর সমর্থনে গাইবান্ধা ইউনিয়ন থেকে ছাত্র-জনতার একটি বিক্ষোভ মিছিল শহরের দিকে আসতে থাকে। ওই মিছিলটিকে প্রতিরোধে শত শত নেতা-কর্মী দেশীয় অস্ত্র-সজ্জে সজ্জিত হয়ে ব্রহ্মপুত্র সেতুর পূর্ব পাশে অবস্থান নেন। তাদের বাঁধার মুখে ছাত্র-জনতার ওই বিক্ষোভ মিছিলটি শহরে ঢুকতে পারেনি। 

ইসলামপুর উপজেলা শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহাদি হাসান সানিম বলেন, 'পুলিশ নির্বিকার থাকার সুযোগে আমাদের আন্দোলন ঠেকাতে এখানকার আওয়ামী লীগ নেতারা শুরু থেকেই উঠেপড়ে লেগে ছিলো। সরকার পতনের আগের দিন ৪ আগষ্ট আমাদের শিক্ষার্থীদের ওপর আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হন তারা। এদিন আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের নেতৃত্বে দেশীয় অস্ত্রের মহড়া দেওয়া হয়। হেলমেট পরে হামলা চালিয়ে বেশ কয়েকজন ছাত্রকে বেধড়ক মারধর করেছে।' 

হামলায় আহত সাংবাদিক আরমান সিদ্দিকী পল্লব বলেন, 'আন্দোলনে নামলেই ইসলামপুর সার্কেলের তৎকালীন এএসপি অভিজিত দাসের নেতৃত্বে থানা-পুলিশ ছাত্র-জনতার দের বিরুদ্ধে অবস্থান নিত। আওয়ামী লীগের নেতা-কর্মীদেরকেও লেলিয়ে দিত পুলিশ। শেখ হাসিনার পতনের আগের দিন পুলিশ ছিলো আগ্রাসী ভূমিকায়।'

ওই ঘটনায় গত ৬ সেপ্টেম্বর রাতে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের আগ্রাখালী আকন্দপাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে আইয়ুব আলী বাদী হয়ে ক্ষমতাচ্যুত সরকারের ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের ছোটো ভাই উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোরশেদুর রহমান মাসুম খানসহ ৩১ জনের নামোল্লেখে ইসলামপুর থানায় মামলা করেন। 

গত ১৫ জুলাই জামালপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এজাহার নামীয় ২৮ জন, তদন্তে গ্রেপ্তার ৩৬ জন এবং তদন্তে পলাতক থাকা ১৬ জনসহ আওয়ামী লীগের ৮০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ও ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. এমদাদুল হক। 

উল্লেখ্য, ওই মামলায় অভিযোগপত্র দেওয়ায়আ ওয়ামী লীগ নেতৃত্বাধীন শেখ হাসিনা সরকারের ক্ষমতার পটপরিবর্তনের পর জেলার মধ্যে  আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে প্রথমবারের মতো কোনো মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। 



আরও খবর