রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঝিনাইগাতীতে সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের নেতৃত্বে বিএনপির বিজয় র‍্যালি

৫ আগস্ট মঙ্গলবার বিকেলে জুলাই গণঅভ্যুত্থান দিবসে উপজেলা বিএনপির উদ্যোগে শেরপুরের ঝিনাইগাতীতে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সাবেক জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের নেতৃত্বে এক বিশাল বিজয় র‍্যালি ঝিনাইগাতী থানা মোড় হতে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্টেডিয়াম হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে পুনরায় থানা মোড় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন শেরপুর-৩ আসনের সাবেক এমপি জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাহমুদুল হক রুবেল। ঝিনাইগাতী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহজাহান আকন্দের সভাপতিত্বে ও সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঝিনাইগাতী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. লুৎফর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপন প্রমুখ। এসময় প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি মাহমুদুল হক রুবেল বলেন, “সাবেক ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশের ইতিহাসে যে নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত করেছে তার জন্য তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডই আমাদের কাম্য।” তিনি আরও বলেন, “পরাজিত শক্তি এখনো নির্বাচন বানচালের নানা ষড়যন্ত্র করে আসছে। এজন্য আমরা ফেব্রুয়ারির মধ্যে দ্রুত জাতীয় নির্বাচন আশা করছি। নির্বাচন সুষ্ঠু হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের দায়িত্ব নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবেন।” এর আগে ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী বাস, ট্রাক, এবং অটোরিক্সার যোগে বাদ্যযন্ত্র সহকারে মিছিল নিয়ে বিজয় র‍্যালিতে যোগ দেয়।

Tag
আরও খবর







deshchitro-6aafce4044dd8-200926061456.webp
শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

১ দিন ৩ ঘন্টা ২০ মিনিট আগে