গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

ইংল্যান্ডকে কাঁদিয়ে ভারতের অবিশ্বাস্য জয়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-08-2025 07:15:33 pm

ওভাল টেস্টের শেষ দিনে জয়ের জন্য স্বাগতিক ইংলিশদের প্রয়োজন ছিল মাত্র ৩৫ রান, হাতে ছিল ৪ উইকেট। অপরদিকে, ভারতের জয়ের পাশাপাশি লক্ষ্য সিরিজের সমতা আনার চাপ। এমন সমীকরণের ম্যাচে সফরকারীদের ত্রাতা হয়ে দাঁড়ান পেসার মোহাম্মদ সিরাজ। সোমবার (০৪ আগস্ট) দিনের প্রথম দুই বলে টানা বাউন্ডারি হাঁকিয়ে রোমাঞ্চে যেন পানি ঢেলেছিলেন জেমি ওভারটন! তবে পরের ওভারেই জেমি স্মিথকে ফিরিয়ে ভারতকে ম্যাচে ফেরান সিরিজজুড়ে দুর্দান্ত ছন্দে থাকা মোহাম্মদ সিরাজ।


পরের ১০ রান তুলতে আরও দুই উইকেট হারায় ইংল্যান্ড। ফলে সমীকরণ দাঁড়ায় শেষ উইকেটে ১৭ রানে। তখন ভাঙা কাঁধ নিয়ে শেষ ব্যাটার হিসেবে মাঠে আসেন ক্রিস ওকস। তাকে আগলে রেখে এক প্রান্তে রান তোলার চেষ্টা করেন গাস আটকিনসন। তবে জয় থেকে মাত্র ৭ রান দূরে থাকতে ভারতীয় পেসার সিরাজের দুর্দন্ত ডেলিভারিতে নাস্তানাবুদ আটকিনসন। তিনি সরাসরি বোল্ড আউট হয়ে গেলে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। আর ভারত জিতে যায় ৬ রানে। রোমাঞ্চকর টেস্ট সিরিজ শেষ হয়েছে ২-২ সমতায়।


এর আগে নিজেদের প্রথম ইনিংসে খেলতে নেমে ২২৪ রান করেছিল ভারত। জবাবে ইংল্যান্ড অলআউট হয়েছিল ২৪৭ রানে। ২৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ৩৯৬ রান করে ভারত। এরপর ৩৭৪ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৩৬৭ রানের বেশি করতে পারেনি ইংল্যান্ড।


৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেছিল ইংল্যান্ড। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার স্মিথ ও ওভারটন আজ আবারও ব্যাটিং শুরু করেন। ২ রান নিয়ে খেলতে নেমে আজ আর কোনো রান যোগ করতে পারেননি স্মিথ। সিরাজের অফ স্টাম্পের বাইরের লেংথ বলে আউট সাইড এজে উইকেটের পেছনে ধ্রুব জুরেলের হাতে ধরা পড়েন।


স্মিথ দ্রুত ফিরলেও ইংলিশদের স্বপ্ন তখনও বেঁচে ছিল। কারণ ওভারটন ও আটকিনসন কিছুটা হলেও ব্যাটিং করতে পারেন। অষ্টম উইকেট জুটিতে দুজনে দেখে-শুনে খেলার চেষ্টা করছিলেন। তবে আবারও ইংলিশদের যম হয়ে হাজির হন সিরাজ! ৯ রান করা ওভারটনকে লেগ বিফোরের ফাঁদে ফেলে ইংলিশদের ম্যাচ থেকে দূড়ে ঠেলে দেন এ পেসার।


তখন স্বাগতিকদের জয়ের সমীকরণ দাঁড়ায় ১৭ রানের। অপরদিকে, সফরকারীদের জয়ে দরকার এক উইকেট। তার মধ্যে আবার ভাঙা কাঁধ নিয়ে শেষ ব্যাটার হিসেবে উইকেটে আসেন ক্রিস ওকস। ফলে এমন জায়গা থেকে ভারতই ফেভারিট ছিল। তবে আটকিনসন যেন হাল ছাড়তে চান না। এক প্রান্তে রান তুলে ব্যবধান কমানোর চেষ্টা করেন। একই সঙ্গে ওভারের শেষ বলে এক রান নিয়ে নিজের কাছে স্ট্রাইকও রাখেন! এভাবে এক ছক্কায় আরও ১০ রান তুলেন আটকিনসন। তবে জয় থেকে ৭ রান দূরে থাকতে সিরাজের বলে সরাসরি বোল্ড আউট হন আটকিনসন।

আরও খবর




6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

২৯ দিন ১০ ঘন্টা ২১ মিনিট আগে