কিডনি বিকল আশরাফুলের চিকিৎসায় অর্থ সংগ্রহে ট্যুরিস্ট ক্লাব সাস্ট আয়োজন করেছে চ্যারিটি ট্যুর লাখাইয়ে পল্লী বিদ্যুতের অস্বাভাবিক বিল, এবং ঘন্টার পর ঘন্টা লোডশেডিং, বিভিন্ন মহলের ক্ষোভ। আক্কেলপুরে গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ বাজারে অভিযানে,১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ কুলিয়ারচরে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল এক হাইওয়ে পুলিশ কবস্টেবলের নালিতাবাড়ীর গাছগড়ায় কারিতাসের উদ্যোগে ভার্মি কম্পোস্ট সার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শেখ মুজিবসহ তিন প্রতিকৃতি ভাঙলো ছাত্রদল, লীগ ইস্যুতে বিক্ষোভ ৪ আগস্ট গোপন মিটিং করেছিলেন ববি শিক্ষকরা ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস গোয়ালন্দ উপজেলা শাখার জাতীয় ছাত্রশক্তি আহ্বায়ক কমিটি অনুমোদন রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ২০০ পুরিয়া হিরোইন সহ গ্রেপ্তার তিন লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন পরিচ্ছন্ন কর্মী দিয়েই চলছে পরিস্কারের কাজ আগামী ১ নং ইউসুফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজ ইউনিয়নবাসীর সেবা করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী মো: শরিফুল ইসলাম এক বছরে সর্বোচ্চ রফতানি জুলাইয়ে, তবু সামনে শঙ্কা যশোরের শার্শার বাগআঁচড়ায় প্রতারণার মাধ্যমে নারীর কাছ থেকে স্বর্ণের দুল ও মোবাইল ছিনতাই ঢাকাসহ ১৩ জেলায় বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা কুলিয়ারচরে পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ শেরপুরের নালিতাবাড়ীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান শুরু গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু

মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের (সিবিএ) নির্বাচন ইস্যুতে বিক্ষোভ

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ


মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের (সিবিএ) নির্বাচন ইস্যুতে আবারও বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে বন্দর এলাকা। গঠিত অ্যাডহক কমিটি নির্বাচন নিয়ে কালক্ষেপণসহ সিবিএ’র ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন এবং কর্তৃপক্ষের ঊর্ধ্বতন পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এ বিক্ষোভ করা হয়। রবিবার বিকাল সাড়ে ৫টায় সিবিএ কার্যলয়ের সামনে মিছিল ও সমাবেশ করেছেন বন্দরের কর্মচারীরা।

সমাবেশে বক্তব্য রাখেন- সিবিএ’র সাবেক সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক খুরশিদ আলম পল্টু, কর্মচারী নেতা ফরহাদ হোসেন ও মনিরুজ্জামান প্রমুখ। এ সময় কর্মচারী সংঘের নেতারা অভিযোগ করেন, গত বছরের ৮ আগস্ট কর্মচারী সংঘের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন করতে আঞ্চলিক শ্রম অধিদফতর অ্যাডহক কমিটি ও নির্বাচন পরিচালনা কমিটির অনুমোদন দেয়। এর ৪৫ দিনের মধ্যে কর্মচারী সংঘের নির্বাচন সম্পন্ন করার কথা থাকলেও অ্যাডহক কমিটির আহ্বায়ক মতিউর রহমান সাকিব ও সদস্যসচিব মো. আসিফ নাইম বিভিন্ন মামলা দায়েরসহ নানা চক্রান্তে লিপ্ত হয়েছেন। এতে কর্মচারী সংঘের নির্বাচন না হওয়ায় একদিকে যেমন স্বাভাবিক কার্যক্রম গ্রহণ করতে পারছে না, অন্যদিকে নির্বাচিত প্রতিনিধি না থাকায় কর্মচারীরা তাদের দাবি ও অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এ ছাড়া কর্মচারী সংঘের ব্যাংক হিসাব থেকে অ্যাডহক কমিটি অবৈধ অর্থ উত্তোলন করেছেন। এসব অনিয়মের বিষয়ে প্রতিবাদ করায় কর্মচারী সংঘের সাবেক নেতাসহ বন্দর ব্যবস্থাপনায় দায়িত্বে থাকা ঊর্ধ্বতন পাঁচ জন কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

এ অবস্থায় অ্যাডহক কমিটি অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ দ্রুত নির্বাচনের দাবি জানান বন্দরের কর্মচারীরা। বিক্ষোভ মিছিল  ও সমাবেশে প্রায় তিন শতাধিক কর্মচারী অংশ নেন।

তবে অ্যাডহক কমিটির আহ্বায়ক মতিউর রহমান সাকিব এসব অনিয়মের কথা অস্বীকার করে বলেন, ‌‘আইনি জটিলতাসহ নানা কারণে সিবিএ’র নির্বাচন বিলম্বিত হচ্ছে। আর সংঘের ব্যাংক হিসেবে থেকে কী পরিমাণ টাকা উত্তোলন করা হয়েছে, তা আমার জানা নেই।’


আরও খবর