জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ

ভেটেরিনারি গ্রাজুয়েটদের দক্ষতা উন্নয়নে বিভিএ-আহকাব যৌথ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-08-2025 07:18:08 pm

◾আর এস মাহমুদ হাসান, ঢাকা : ভেটেরিনারি গ্রাজুয়েটদের বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন (বিভিএ)-এর উদ্যোগে এবং অ্যানিমেল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব)-এর সহযোগিতায় শুরু হওয়া তিন মাসব্যাপী হাতে-কলমে প্রশিক্ষণ কর্মসূচির প্রথম মাস শেষে মতবিনিময় সভা ও প্রশিক্ষণার্থীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।


আজ শনিবার (২ আগস্ট) রাজধানীর ফার্মগেটস্থ আহকাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহকাবের সাধারণ সম্পাদক ও সেঞ্চুরী এগ্রো লিমিটেডের পরিচালক মো. আনোয়ার হোসেন।


সভায় সভাপতিত্ব করেন বিভিএ’র আহ্বায়ক ডা. মো. সফিউল আহাদ সরদার স্বপন। এছাড়া উপস্থিত ছিলেন বিভিএ’র সদস্য সচিব ডা. মো. তারেক হোসেন, বিভিএ সদস্য ডা. শাহাদাত হোসেন পারভেজ এবং ওয়ান হেলথ সেক্রেটারিয়েটের ফোকাল পারসন (অ্যানিমেল হেলথ) ডা. মো. নূরে আলম।


মতবিনিময় সভায় প্রশিক্ষণ কর্মসূচির অগ্রগতি, অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। প্রশিক্ষণার্থীরা গত এক মাসের অর্জন ও শিখন অভিজ্ঞতা তুলে ধরেন এবং মাঠপর্যায়ে বাস্তব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রশিক্ষণের উপযোগিতা সম্পর্কে মতামত ব্যক্ত করেন।


আহকাব সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন বলেন, “কর্মমুখী জ্ঞান অর্জনের মাধ্যমে নতুন ভেটেরিনারিয়ানদের পেশাগত দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, যা দেশের প্রাণিসম্পদ খাতে ইতিবাচক প্রভাব ফেলবে।”


সভাপতির বক্তব্যে বিভিএ আহ্বায়ক ডা. মো. সফিউল আহাদ সরদার স্বপন বলেন, “ভবিষ্যতে এই ধরনের হাতে-কলমে প্রশিক্ষণের পরিধি আরও বাড়ানো হবে, যাতে নবীন ভেটেরিনারিয়ানরা মাঠে আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে পারেন।”

আরও খবর




deshchitro-6ac99361b8398-101026072241.webp
লালপুরে বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার

১ দিন ১ ঘন্টা ১২ মিনিট আগে