বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

সচিবালয় অচল করতে পরিকল্পিত হামলা করে ছাত্রলীগ: ডিএমপি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-08-2025 09:50:15 pm

ছাত্রলীগের কর্মীরা সংগঠিত হয়ে সচিবালয়ের কার্যক্রম অচল করে দিতে পরিকল্পিতভাবে হামলা করেছিল বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তারা জানায়, এ হামলার পরিকল্পনায় ছিল গোপালগঞ্জ মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মীরা। এ ঘটনায় এ পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদের ধরতে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে চলছে বিশেষ নজরদারি।


শুক্রবার (১ আগস্ট) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব কথা বলেন।


গত ২২ জুলাই শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ কয়েকটি দাবিতে সচিবালয়ের ভেতরে ও বাইরে শিক্ষার্থীরা বিক্ষোভ, ভাঙচুর ও সংঘর্ষে লিপ্ত হয়। 


এর আগে ২২ জুলাইয়ে এইচএসসি পরীক্ষা স্থগিত করার ঘোষণা দেওয়া হয় ২১ জুলাই দিবাগত রাত তিনটার দিকে। এ কারণে বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের উত্তেজিত করে তুলে কিছু ছাত্রনেতা। বেলা আড়াইটার দিকে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করে।  


শিক্ষাথীদের সংগঠিত করার কাজ করে গোপালগঞ্জ মেডিকেল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম। কুমিল্লার সদর দক্ষিণের স্থায়ী বাসিন্দা খোরশেদ অন্তত ৫টি টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সংগঠিত করে। পরে রাজধানীর হাজারীবাগ পাবনা হাউজ গলি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। 


আরেক গ্রেফতার আবু সুফিয়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলের শিক্ষার্থী। ছিলেন ছাত্রলীগের সদস্য, পড়তেন ভাষাশিক্ষায়। কিন্তু এইচএসসি পরীক্ষা পেছানোর আন্দোলনে ছিলেন সচিবালয়ে। মিরপুরে কোচিং সেন্টারের ব্যবসার ফাঁকে তার বিভিন্ন নাশকতার প্রমাণ পায় পুলিশ। হলে থেকে শিক্ষার্থীদের সংগঠিত করতেন তিনি।


আগেই টেলিগ্রাম গ্রুপে সচিবালয়ের গেট ভেঙ্গে মন্ত্রণালয় ভাংচুর করার পরিকল্পনার কথা জানিয়েছিল অভিশেখ সরকার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের এ শিক্ষার্থী মন্ত্রণালয়ে অবস্থান কর্মসূচি পালনের পরিকল্পনাও করে। 


ডিএমপির ডিসি (মিডিয়া) তালেবুর রহমান বলেন, ‘যেসব স্টুডেন্ট বা যে লেভেলের স্টুডেন্ট আসার কথা সেখানে, কিন্তু ভিডিও ফুটেজ বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই ভিন্ন কিছু। এখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি এখানে লক্ষ করা গেছে। আমরা এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দেখছি।’


এ ছাড়া মাইলস্টোন কলেজের এক সাবেক শিক্ষার্থীসহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নজরদারিতে আছে বিদেশে অবস্থানরত ছাত্রলীগ নেতাদের পরিচালিত অন্তত ৫ শতাধিক পেইজ।

আরও খবর