জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ

নাসিরনগরে বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস পালিত


নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা 

বিশ্বব্যাপী পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস উপলক্ষে নাসিরনগর উপজেলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল "Your Story Can Save a Life" — যার মাধ্যমে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয় সবার প্রতি।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহীনা নাছরিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মকবুল হোসেন (মুকুল)।


অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন তুষার মোল্লা, চাইল্ড কেয়ার সুপারভাইজার।

এছাড়াও উপস্থিত ছিলেন:


আবু হুচ্ছাম সিদ্দিকী, ইসিসিডি অফিসার

জা0হাঙ্গীর হাসান ও সুবল বিশ্বাস, সুইমিং সুপারভাইজার

সাবিনা আক্তার, সামিরা বেগম, দুর্জয় সিংহ, সুলতান মাহমুদ সিজার ও বাবুল মিয়া, চাইল্ড কেয়ার সুপারভাইজার (নাসিরনগর শাখা)অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার ৩৬ জন সাঁতার প্রশিক্ষক, যারা নাসিরনগরের ৬টি ইউনিয়নের ১৮টি অবকাঠামোর মাধ্যমে শিশুদের নিয়মিত সাঁতার প্রশিক্ষণ দিয়ে থাকেন।

কার্যক্রমের বিবরণ:

অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‌্যালি বের হয়, যা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ডাকবাংলো প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর ডাকবাংলো চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বক্তারা তাদের বক্তব্যে শিশুদের সাঁতার শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং পানিতে ডুবে মৃত্যুর হার কমাতে সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ স্থানীয় সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রশিক্ষকদের ভূয়সী প্রশংসা করেন।

এই অনুষ্ঠানের আয়োজন করে নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন।

Tag
আরও খবর