ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ

বড়লেখার লাতু সীমান্ত দিয়ে ৫ বাংলাদেশীকে বিএসএফের পুশইন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু সীমান্ত দিয়ে আবারও ৫ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।


শুক্রবার (২৫ জুলাই) ভোরে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর আওতাধীন লাতু বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার কুমারশাইল নামক স্থান থেকে তাদের আটক করে বিজিবি। এ নিয়ে বড়লেখা উপজেলা দিয়ে ৩৫৬ জনকে পুশইনের সময় আটক করেছে বিজিবি।


৫২ বিজিবি সূত্রে জানা গেছে, উপজেলার লাতু বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার কুমারশাইল এলাকা দিয়ে ৫ জন বাংলাদেশি নাগরিক ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে পাহাড়ি এলাকায় ঘোরাঘুরি করাকালীন বিজিবির টহল দল তাদেরকে আটক করে। আটকদের মধ্যে পুরুষ ৪ জন, নারী ১ জন। আটকদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ২ জন এক সপ্তাহ পূর্বে এবং ৩ জন ৩ থেকে ৫ দিন পূর্বে কাজের উদ্দেশ্যে ব্রাহ্মনবাড়ীয়া, যশোর, ময়মনসিংহ ও মৌলভীবাজার জেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে গমন  করেছিলেন। তারা মুন্সিগঞ্জ, মৌলভীবাজার, নারায়নগঞ্জ ও রাজশাহী জেলার বাসিন্দা বলে জানা যায়।

 

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল।  চৌধুরী বলেন, জিজ্ঞাসাবাদে জানা গেছে পুশইন হওয়া সবাই বাংলাদেশি নাগরিক। আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করে সংশ্লিষ্ট থানার হস্তান্তর করা হয়েছে।


বড়লেখা থানার ওসি মাহবুব রহমান মোল্লা শুক্রবার দুপুরে জানান, ভারত থেকে পুশইন হওয়া ৫ বাংলাদেশীকে সকালে থানায় হস্তান্তর করেছে বিজিবি। ৫ জনের মধ্যে ২ জন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। বাকিদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে।

আরও খবর