বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের কড়া সতর্কবার্তা শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায় ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি কুতু্বদিয়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে এভারগ্রীনের চতুর্থ ধাপের আর্থিক সহায়তা প্রদান লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত সৌদি প্রবাসী ব্যবসায়ী জামাল উদ্দিনের পুত্রসন্তানের আকিকা অনুষ্ঠান সম্পন্ন সাতক্ষীরায় একই পরিবারের চারজনকে অচেতন করার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ লেখা আজকাল কেউ পড়ে না, লেখকও দিন দিন হারিয়ে যাচ্ছে:- সাংবাদিক দলিলুর রহমান শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও স্থায়ী রাস্তার দাবি শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের

ববিতে ক্রিকেট টুর্নামেন্টের নামে চাঁদার নেতৃত্ব দিচ্ছে সাবেক ছাত্রলীগ কর্মী হৃদয়


বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি)"শহীদ স্মৃতি শর্টপিচ টুর্নামেন্ট" আয়োজনের নামে অমৃত লাল দে কলেজ অ্যাসোসিয়েশনের কতিপয় শিক্ষার্থী শিক্ষক ও কর্মকর্তাদের কাছ থেকে ঘুরে ঘুরে গণহারে চাঁদা তুলছেন বলে অভিযোগ উঠেছে। এর নেতৃত্ব দিচ্ছেন অমৃত লাল দে কলেজ অ্যাসোসিয়েশন এর সভাপতি মোহাম্মদ ইমন খন্দকার হৃদয় বলে অভিযোগ করেছেন ভ। 


খোঁজ নিয়ে জানা যায় তিনি পূর্বে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন 'বাংলাদেশ ছাত্রলীগ' এর সক্রিয় কর্মী ছিলেন।বর্তমানেও তিনি ছাত্রলীগ কে ধারন করেন বলে জানান তার সহপাঠীরা।নাম না প্রকাশের শর্তে একজন বলেন,"হৃদয়ের ফেসবুক জুড়ে এখনো আওয়ামী লীগ সংশ্লিষ্ট বিভিন্ন স্ট্যাটাস এ ভরা।"


বৃহস্পতিবার (২৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও দপ্তরগুলোতে ঘুরে ঘুরে চাঁদা তুলতে দেখা গেছে।


বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, চাঁদা তোলার এই প্রক্রিয়া তাদের জন্য যথেষ্ট বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষক এবং কর্মকর্তারা।


তারা আরো জানান, ওই ব্যক্তি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে সাথে আরও কয়েকজন শিক্ষার্থী নিয়ে একটি চিঠি ধরিয়ে দিয়ে গণহারে এসোসিয়েশনের নামে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে গিয়ে চাঁদা দাবি করছে। 


অর্থ দপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আয়োজনটি যেহেতু অমৃত লাল দে কলেজ অ্যাসোসিয়েশন থেকে করা হয়েছে সেহেতু ঐ অ্যাসোসিয়েশনের সাথে যারা যুক্ত তারা এখানে টাকা দিবে আমরা বাইরের যারা আছি তাদের কাছে চিঠি দিয়ে কেন টাকা দাবি করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে আমরা চাকরি করি এভাবে আমাদের কাছে আসলে তো আমরা ফিরাতে পারি না। বিষয়টি আমাদের জন্য যথেষ্ট বিব্রতকর। 


তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে লিখিত কোনো অনুমতি নেয়া হয়নি।


সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী প্রতিবাদ জানিয়ে লেখেন, এটা আমাদের শিক্ষার্থীদের জন্য অবমাননাকর। এসব চাঁদাবাজি বন্ধে কতৃপক্ষের সজাগ থাকতে হবে।


অমৃত লাল দে কলেজ অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি ইমন খন্দকার হৃদয় নিজেকে দৈনিক আজকের সময়ের বার্তা নামক একটি পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার দাবি করে জানান, বিশ্ববিদ্যালয়ে জুলাই-আগস্টে শহীদদের স্মরণে কোন খেলাধুলার আয়োজন আগে করা হয়নি। সেজন্য আমরা সকল শিক্ষক ও কর্মকর্তাদের থেকে স্বেচ্ছায় টাকা তুলছি। আমাদের বাজেট ৩০ হাজার টাকার অধিক। সে জন্য আমরা গণচাঁদা তুলছি। তবে আমরা কাউকে কোন প্রকার টাকার জন্য চাপ দিচ্ছি না।


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন, টুর্নামেন্টের বিষয়ে লিখিত অনুমতি নিলেও টাকা উঠানোর বিষয়ে মৌখিক বা লিখিতভাবে কোনো অনুমতি নেওয়া হয়নি।

Tag
আরও খবর