কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

ঝিনাইগাতীতে পারফরমেন্স বেজড গ্র্যান্টস স্কিমের আওতায় পুরস্কার বিতরণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)-এর আওতায় কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।


২৪ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায়, উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল-এর সভাপতিত্বে ও ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রোস্তম আলীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শেরপুর জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী জেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রুহুল আলম তালুকদার।


এছাড়াও বক্তব্য রাখেন, আলহাজ্ব শফিউদ্দিন আহাম্মদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সরোয়ার আলম, সরকারি আদর্শ কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আলী খান, মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, ভারুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম, হাজী অছিমদ্দিন আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুম, ঘাগড়া এফ রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরল হক, দীঘিরপাড় ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ উবায়দুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আবুল হাশেম, ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক হারুন অর রশিদ, সাংবাদিক গোলাম রব্বানী টিটুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। বক্তারা শিক্ষার মান উন্নয়নে এমন প্রণোদনামূলক উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের প্রত্যয় ব্যক্ত করেন। ওই সময় বিভিন্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমানের ১৫ জন কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।


এছাড়াও শিক্ষা বৃত্তির অর্থ শিক্ষার্থীদের অ্যাকাউন্টে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২০ হাজার ও মাধ্যমিক পর্যায়ে ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অনুষ্ঠানের শুরুতেই ২১ জুলাই সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা ও আহত দ্রুত সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠিত হয়। 

আরও খবর




deshchitro-6a9d8c82a7b24-060926095338.webp
১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো

১ দিন ৭ ঘন্টা ২৭ মিনিট আগে


deshchitro-6a9d8a3c7dd9a-060926094356.webp
১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো

১ দিন ৭ ঘন্টা ৩৭ মিনিট আগে