দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-07-2025 01:35:22 am

নেপালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে সাফ অনূর্ধ্ব ২০ নারী চ্যাম্পিয়নশীপের শিরোপা ধরে রেখেছে বাংলাদেশ। ছয় ম্যাচের ছয়টিতেই জয়ী হয়ে অপরাজিত থেকেই শিরোপা জয় করে আফঈদা খন্দকারের দল। ম্যাচে হ্যাটট্রিকসহ চার গোল করেছেন আগের তিন ম্যাচে নিষিদ্ধ থাকা সাগরিকা। 


তিন ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে আজ (সোমবার) দলে ফিরেছিলেন সাগরিকা। টুর্নামেন্টের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে বড় জয়ে হ্যাটট্রিক করেছিলেন সাগরিকা। দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষেও তিনি গোল পেয়েছিলন। কিন্তু সেই ম্যাচে নেপালের ডিফেন্ডার সিমরানের সঙ্গে বিতন্ডায় জড়িয়ে লাল কার্ড পান সাগরিকা। আর এর ফলে তিন ম্যাচ তাকে নিষিদ্ধ করা হয়। 


সোমবার (২১ জুলাই) বসুন্ধরা কিংস এরেনায় ম্যাচে অনেকটাই সুবিধাজনক অবস্থানে থেকে বাংলাদেশ মাঠে নেমেছিল। আগের পাঁচ ম্যাচ থেকে পূর্ণ ১৫ পয়েন্ট অর্জণ করা পিটার বাটলারের দলের এই ম্যাচে ড্র করলেই শিরোপা নিশ্চিত হতো। সেই সমীকরণে আত্মবিশ্বাসী বাংলাদেশ শুরু থেকেই আক্রমন করে খেলতে থাকে। ৮ মিনিটে মধ্যমাঠের থ্রু পাস থেকে সাগরিকা নেপালের রক্ষনভাগের মধ্য দিয়ে কোনাকুনি শটে বল জালে জড়ান। ১৫ মিনিটে সমতা ফেরানোর সহজ সুযোগ নষ্ট করে নেপাল। বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তার অনেকটা বাইরে বেরিয়ে আসলে নেপালি ফরোয়ার্ড পূর্নিমা রাইয়ের ভলি পোস্টে লেগে ফেরত আসে। ফিরতি বলও জালে জড়াতে ব্যর্থ হয় নেপাল। চার মিনিট পর মুনকি আক্তারের শট লাইনের উপর থেকে ক্লিয়ার করেন নেপালের ডিফেন্ডার আনিশা রাই। বিরতির পরও বাংলাদেশই ম্যাচে আধিপত্য দেখিয়েছে। ৫২ মিনিটে বক্সের সামনে নেপালের তিন ডিফেন্ডারের মাঝে বল পান সাগরিকা। কোন ভুল না করে ব্যবধান দ্বিগুন করেন এই ফরোয়ার্ড। পাঁচ মিনিট পর আসরে নিজের দ্বিতীয় হ্যাটট্রিক পূর্ণ করেন। ৭৬ মিনিটে মুনকির এ্যাসিস্টে নিজের এবং একইসাথে দলের চতুর্থ গোলটিও পেয়ে যান সাগরিকা। দারুণ ফিনিশিংয়ে বাংলাদেশকে বড় জয় উপহার দেন সাগরিকা।


ম্যাচের আগে উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে দুই দলের খেলোয়াড়রা এক মিনিটের নীরবতা পালন করেন।


বাংলাদেশ একাদশ:


মিলি আক্তার, আফঈদা খন্দকার, নবীরন খাতুন, জয়নব বিবি রিতা, স্বপ্না রানী, ঐশি খাতুন, মোসাম্মত সাগরিকা, উমেলহা মারমা, মুনকি আক্তার,পূজা দাস ও শান্তি মার্ডি।


সূত্র: বাসস।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৬ দিন ২২ ঘন্টা ৩৮ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৩০ দিন ৫ ঘন্টা ৪৩ মিনিট আগে