ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

সন্দ্বীপ সমিতি ইতালির নির্বাচন ১০ জানুয়ারি, প্রার্থী পরিচিতি ও পিঠা মেলা অনুষ্ঠিত

আবু তালিব মিঠু - ইতালি প্রতিনিধি

প্রকাশের সময়: 27-12-2022 07:58:01 pm

সন্দ্বীপ সমিতি ইতালির নির্বাচন ১০ জানুয়ারি, প্রার্থী পরিচিতি ও পিঠা মেলা অনুষ্ঠিত


আবু তালিব মিঠু বিশেষ প্রতিনিধি: মানবতার সেবায় ও প্রবাসীদের কল্যাণে উন্নয়নমূলক কাজ করা সংগঠন ইতালি প্রবাসীদের সন্দীপবাসীদের নিয়ে গঠিত সন্দীপ সমিতি ইতালি। আর এই সংগঠনকে সুসংগঠিত গতিশীল করার লক্ষ্যে ১০ জানুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে সন্দ্বীপ সমিতি, ইতালির নির্বাচন। আর সন্দ্বীপ সমিতি‘র এই নির্বাচনে ৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৭ জন প্রার্থী। সংগঠনের সাবেক সভাপতি সামছুল কবিরের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক ছাবের মুহাম্মদ জামালের সঞ্চালনায় রোমের লার্গো প্রেনেসতে প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নির্বাচন আয়োজক কমিটির শহিদুল ইসলাম ও মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন। 


ইতালিতে সন্দ্বীপ সমিতির সুনাম ফিরিয়ে আনতে রোমের তরপিনাত্তারা‘য় কারাবিনিয়েরী অফিস সংলগ্ন পিসিআই হলে নির্বাচনী পরিবেশ বজায় রেখে অবাদ সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়ার জন্য সকলকে আহ্বান জানান তারা।


এসময় নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থী পরিচিত হোন এবং যথা সময়ে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে যোগ্য ব্যক্তিকে মূল্যবান ভোট প্রদান করার অনুরোধ জানান।‌প্রাথীরা বলেন, দীর্ঘ ৩১ বছর পর ইতালি সন্দীপবাসী ব্যালটের মাধ্যমে সংগঠনের নেতৃত্বদারকারীদের নির্ধারণ করবেন, যা একটি গণতান্ত্রিত ভাবে কমিটি গঠনের দৃষ্টান্ত হয়ে থাকবে।


এছাড়াও আয়োজনে সন্দীপ এর ১৪ ইউনিয়ন থেকে ঐতিহ্য ও কৃষ্টি সংস্কৃতির বাংলার নিদর্শন হিসেবে বিভিন্ন স্বাদ ও নকশি করা পিঠার সম্ভার নিয়ে অনুষ্ঠিত হয় পিঠা মেলা। এসময় সন্দীপবাসী সহ রোমের অসংখ্য প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন। সংগঠনের পক্ষ থেকে উপস্থিত সকলকে ধন্যবাদ জানানো হয়।

Tag
আরও খবর