শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক

গোয়ালন্দের সাফল্য জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতায়

গোয়ালন্দের সাফল্য জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতায় জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে "২৪ এর রঙে" জেলা পর্যায়ে আয়োজিত গ্রাফিতি অংকন প্রতিযোগিতায় গোয়ালন্দ উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো উজ্জ্বল সাফল্য অর্জন করেছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ক্যাটাগরিতে গোয়ালন্দ সানশাইন মাধ্যমিক বিদ্যালয় জেলার মধ্যে ২য় স্থান অর্জন করে। কলেজ ক্যাটাগরিতে গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজ ১ম স্থান এবং গোয়ালন্দ টেকনিক্যাল কলেজ ২য় স্থান অর্জন করে। এই সফলতার ধারাবাহিকতায় প্রতিষ্ঠানগুলো আগামীতে বিভাগীয় পর্যায়ে ঢাকায় অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান বলেন, “আমাদের শিক্ষার্থীরা প্রতিভা ও সৃজনশীলতার মাধ্যমে গোয়ালন্দ উপজেলার মুখ উজ্জ্বল করেছে। তাদের এই অর্জন গোয়ালন্দবাসীর জন্য গর্বের। আমি তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং ভবিষ্যতের জন্য সাফল্য কামনা করছি।” গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত দাস বলেন, “শিক্ষার্থীদের এই অর্জন প্রমাণ করে যে সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ পেলে তারা নিজেদের সেরাটা তুলে ধরতে পারে। এই প্রতিযোগিতা শুধু পুরস্কার নয়, বরং তাদের আত্মবিশ্বাস ও মনন বিকাশে বড় অবদান রাখবে।” গোয়ালন্দ সানশাইন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ নুরতাজ রবিন বলেন, “আমাদের ছাত্রছাত্রীরা যে রকম নিষ্ঠা ও উদ্দীপনা নিয়ে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। আমরা তাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। বিভাগীয় পর্বেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে বলে আমি আশাবাদী।” সবাইকে প্রাণঢালা অভিনন্দন এবং শিক্ষার্থীদের জন্য শুভকামনা রইলো।
আরও খবর