নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

জামায়াতের সমাবেশ: সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীদের ঢল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-07-2025 09:25:31 am

ছবি : দৈনিক দেশচিত্র


সাতটি দাবি সামনে রেখে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১৯ জুলাই) দুপুর ২টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও আগের দিন শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা থেকেই এ উদ্যানে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা। শনিবার (১৯ জুলাই) ভোর থেকেই ঢল নামে নেতাকর্মীদের। 


এদিন সকালে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় দেখা গেছে, জামায়াতের নেতাকর্মীদের সরব উপস্থিতি। নেতাকর্মীদের পদচারণায় এরইমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে উদ্যান।


সরেজমিনে ঘুরে দেখা গেছে, মহাখালী, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামটর, শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর, কাকরাইল ও মৎসভবন এলাকায় বড় বড় মিছিল নিয়ে ভোর থেকেই জামায়াতের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানের দিকে অগ্রসর হচ্ছেন। কারো হাতে ছিল দলীয় প্রতীক দাঁড়িপাল্লা। অনেকের গায়ে ছিল সাদা গেঞ্জি, যেখানে লেখা- ‘তারুণ্যের প্রথম ভোট, জামায়াতের পক্ষে হোক’ এবং ‘দাঁড়িপাল্লায় ভোট দিন’।


ঢাকার বাহির থেকে আগত একদল নেতাকর্মী জানান, সমাবেশ শুরু হবে শনিবার সকাল থেকেই। যানজট ও সময় বাঁচাতে আমরা একদিন আগেই চলে এসেছি। 


জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণভাবে সমাবেশ সম্পন্ন করতে তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। এছাড়া সমাবেশে কোনো প্রধান অতিথি রাখা হয়নি। তারা বলছেন, আয়োজনের উদ্যোক্তা জামায়াত হলেও সব দল-মত নির্বিশেষে এ সমাবেশের স্টেজে থাকবেন, এ কারণেই এখানে প্রধান অতিথি রাখা হয়নি।


এছাড়া সমাবেশস্থল সুশৃঙ্খল রাখতে দায়িত্ব পালন করবেন ৬ হাজারের বেশি স্বেচ্ছাসেবক। তারা মাঠ ব্যবস্থাপনা, প্রবেশপথ নিয়ন্ত্রণ, জরুরি সেবা ও অংশগ্রহণকারীদের সহায়তা প্রদান করবেন। নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে বৈঠক করেছে জামায়াত। দলটির দাবি, আইনগত কাঠামোর মধ্য থেকেই তারা সমাবেশ আয়োজন করছে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই তাদের লক্ষ্য।

আরও খবর




6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

২৮ দিন ২ ঘন্টা ১৭ মিনিট আগে