বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

কেয়ামত পর্যন্ত আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ নেই: নারায়ণগঞ্জে এনসিপি

কেয়ামত পর্যন্ত আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জুলাই পদযাত্রার অংশ হিসেবে নারায়ণগঞ্জের পথসভায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। শুক্রবার (১৮ জুলাই) নারায়ণগঞ্জের পথসভায় তিনি এ কথা বলেন। জাতীয় নাগরিক পার্টি - এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, আমরা তারাই এসেছি যারা রাজপথে জীবন দেয়ার জন্য এসেছিলাম। দুয়েকটি জায়গায় সন্ত্রাসী হামলা করে আমাদের ঠেকিয়ে রাখা যাবে না। আমরা শপথ নিয়েছি বাংলাদেশে আওয়ামী লীগকে ফিরে আসতে দেবো না। তিনি আরও বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ভারতীয় শক্তি একযোগে মাঠে নেমেছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে তারা আমাদের হুমকি দিতে চায়। বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়। তারা আওয়ামী লীগের ফাউল খেলার অংশ নিতে চায়নি। ২০১৪, ১৮ ও ২৪ সালের নির্বাচনে মানুষ আওয়ামী লীগকে তা দেখিয়ে দিয়েছে। তারা বলে ভারতকে যা দিয়েছি তা ভারত আজীবন মনে রাখবে। আমি বলতে চাই তোমাদের পরবর্তী প্রজন্ম যদি ভারতের সেবাদাস হতে চায় তাদেরও জনগণ ছাড় দিবে না। কেয়ামত পর্যন্ত আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ নেই। পথসভায় বক্তব্য রাখেন হাসনাত আব্দুল্লাহ, আব্দুল্লাহ আল আমিন, আখতার হোসেন ও নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম নারায়ণগঞ্জের পথসভায় তার বক্তব্যে বলেন, '‘নারায়ণগঞ্জে খেলা বন্ধ হয়নি। এখনও মাফিয়াতন্ত্র ও গডফাদারতন্ত্রের মাধ্যমে একটি পরিবার নারায়ণগঞ্জকে নিয়ন্ত্রণ করেছে। নারায়ণগঞ্জের সিস্টেমেই দেশ চলেছে। বাংলাদেশ যে সিস্টেমে চলছে সেই সিস্টেম ভেঙে ফেলতে হবে।’ নাহিদ আরও বলেন, ‘এনসিপি নেত্রীদের বাসায় বাসায় গিয়ে হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা। কিন্তু আমরা ভয় পাই না। ভয় দেখিয়ে লাভ নেই। আমরা কি কখনো ভয় পেয়েছি? পাইনি কিন্তু। নারায়ণগঞ্জের মাফিয়াতন্ত্র ও গডফাদারতন্ত্র ভেঙে দিতে হবে, জনতার নারায়ণগঞ্জ গড়ে তুলতে হবে। নারায়ণগঞ্জকে আর কোনো গডফাদারের কাছে বর্গা দিতে চান না' উল্লেখ যে, পদযাত্রাটি বিকেল ৪ টায় শহরের নিতাইগঞ্জ থেকে শুরু হয়ে চাষাঢ়া চত্বরে পথসভার মাধ্যমে নারায়ণগঞ্জ মহানগরীর অংশের কার্যক্রম শেষ করে এনসিপি।
আরও খবর