কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

সৎ ও নির্দোষ শিক্ষক বাসুদেব রায়ের সংবর্ধনা ও চূড়ান্ত অব্যাহতির দাবিতে অবস্থান কর্মসূচি

একজন আদর্শবান, সৎ এবং নির্দোষ শিক্ষক হিসেবে পরিচিত এম বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক বাসুদেব রায়কে ১৬ জুলাই (বুধবার) বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয়ে জামিন পরবর্তী বিদ্যালয়ে যোগদান উপলক্ষে এক সংবর্ধনা ও অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। শিক্ষক বাসুদেব রায়ের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার চূড়ান্ত অব্যাহতির দাবিতে এ দিন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সমাজ একত্রিত হন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান, সহকারী শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্য জনাব সাইফুল ইসলাম, বর্তমান শিক্ষার্থীরা এবং বিভিন্ন ব্যাচের অসংখ্য প্রাক্তন শিক্ষার্থী। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন রেজাউল করিম, মনজুরুল ইসলাম মন্জু, হাসমত আলী, সুজন চন্দ্র দাস, আশিকুর রহমান, আবুল হোসেন, সুজয় সাহা, সুজন আহমেদ ও রিপন চন্দ্র দাস সহ আরও অনেকে। ২০০৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মোঃ স্বপন আহমেদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। তার বক্তব্যে তিনি বলেন, “বাসুদেব স্যার একজন নিষ্ঠাবান ও আদর্শ শিক্ষক। তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা থেকে আমরা চাই তাঁকে দ্রুত চূড়ান্তভাবে অব্যাহতি দেওয়া হোক।" বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে দশম শ্রেণির ছাত্রী সোয়েবা ইসলাম স্বস্তি বলেন, “আমরা চাই আমাদের প্রিয় শিক্ষককে নিঃশর্তভাবে অব্যাহতি দেওয়া হোক। তিনি আমাদের অহংকার।” বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান তাঁর বক্তব্যে সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আপনাদের এমনই সহযোগিতা কাম্য। শিক্ষক বাসুদেব রায়কে ঘিরে আজকের এই একাত্মতা প্রমাণ করে তিনি সত্যিই একজন জনপ্রিয় ও নির্দোষ শিক্ষক।” অনুষ্ঠানে আবেগাপ্লুত হয়ে বাসুদেব রায় স্যার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমি চিরকৃতজ্ঞ এমন ভালোবাসা ও সম্মানের জন্য। শিক্ষার্থীরা আমার সন্তানতুল্য। আপনাদের এই ভালোবাসাই আমার শক্তি।” উল্লেখ্য, শিক্ষক বাসুদেব রায়ের বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে শিক্ষার্থীরা সম্পূর্ণ মিথ্যা দাবি করে দ্রুততম সময়ে তার অব্যাহতির দাবি জানান। উল্লেখ্য : অত্র বিদ্যালয়ের সরকারি বই বিক্রির অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান কে প্রধান আসামী করে আরো ৫ জনকে এবং অজ্ঞাতনামা অনেক কে আসামী করে নাগরপুর থানায় একটি মামলা করা হয়। যেখানে বাসুদেব রায় ৫ নং অভিযুক্ত ছিলেন।
Tag
আরও খবর