রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

ডেঙ্গু প্রতিরোধে ঝিনাইগাতীতে উপজেলা পর্যায়ের সভা অনুষ্ঠিত

“রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে উপজেলা পর্যায়ের কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুলাই সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। এতে স্বাস্থ্য বিভাগ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, সম্প্রতি দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। এ রোগ প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং জনসচেতনতা বৃদ্ধি করা। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, জনগণকেও নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হতে হবে। প্রতিটি বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে, যাতে এডিস মশা প্রজননের সুযোগ না পায়।” সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়, যার মধ্যে রয়েছে—নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক কর্মসূচি, গণসচেতনতা বৃদ্ধিতে প্রচার কার্যক্রম ও ওয়ার্ডভিত্তিক পর্যবেক্ষণ।

Tag
আরও খবর







deshchitro-6aafce4044dd8-200926061456.webp
শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

১ দিন ৩ ঘন্টা ২১ মিনিট আগে