হালুয়াঘাটে ‘জৈব কৃষি বিষয়ক’ ফলো-আপ প্রশিক্ষণ অনুষ্ঠিত একশ’ পৌরসভা-উপজেলায় প্রার্থী দিল এনসিপি কুড়িগ্রামে বিশ্ব মা দিবস ২০২৬ উপলক্ষে মানবাধিকার ও জনকল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি পালন। ইবনে সিনা ট্রাস্ট ও মাছরাঙ্গা কমিউনিকেশনের কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত ধামরাইয়ে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা দুর্গাপুরে কালবৈশাখী গাছ ভেঙে ঘর তছনছ। অল্পের জন্য রক্ষা পেলেন বৃদ্ধা বেগমগঞ্জ সাব রেজিষ্ট্রি অফিসে চুরির হিড়িক মায়ের আঁচলই শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়... শান্তিগঞ্জে ধানবোঝাই ট্রলির ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের নোয়াখালীতে গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, গ্রেপ্তার ৫ কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রি, ফসল উৎপাদন ব্যহত হওয়ার আশঙ্কা সুবিপ্রবি-মাউন্ট এডোরার স্বাস্থ্যসেবা চুক্তি পুলিশ উদ্ধার করল সামিরের ঝুলন্ত লাশ আসন্ন বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে এনসিপির মনোনয়ন পেলেন ইয়াহিয়া জিসান তরুণ প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনা-জাহাজে হামলার হুমকি ইরানের শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বিশ্ব মা দিবসে সাংবাদিক জামাল কাড়ালের মায়ের রোগমুক্তি কামনা কালিগঞ্জ প্রেসক্লাবে নিহত পরিবারের সংবাদ সম্মেলন নলতায় ডেয়ারি কারখানায় গভীর রাতে হামলার অভিযোগ

পটুয়াখালীর গলাচিপায় যুবদলের বিক্ষোভ মিছিল।

পটুয়াখালীর গলাচিপায় উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ তারিখ সোমবার বিকেল ৫টা ৩০ মিনিটের সময় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি গলাচিপা পৌর চত্বর থেকে শুরু হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার পৌর চত্বরে এসেছে শেষ হয়। বর্তমানে বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, যুবদলের তিনজন সহ মোট চার জনকে নির্মম ভাবে হত্যার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে এ বিক্ষোভ  মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা আরো বলেন, বিএনপি'র ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং আগামী নির্বাচনকে বানচাল করার জন্য একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে এ সব হত্যাকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিপন্থী কাজ করে যাচ্ছে। এ সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে নেতাকর্মীদেরকে সজাগ থাকার আহ্বান জানান। বিভিন্ন হত্যাকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিপন্থী কাজে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। গলাচিপা উপজেলা ও পৌর যুবদলের কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বিক্ষোভ  মিছিলটি সফলভাবে সম্পন্ন হয় বলে জানিয়েছেন যুবদলের নেতৃবৃন্দ।

আরও খবর