রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

মাগুরার শ্রীপুরে তুলা মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ বাজারে শনিবার সন্ধ্যার পূর্বমুহূর্তে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি তুলা কারখানা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন মালিক মিজান মোল্লা।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা অভিযোগ তুলেছেন ফায়ার সার্ভিসের দেরি ও সমন্বয়হীনতায় আগুন নিয়ন্ত্রণের কার্যক্রমে বড় ধরনের বিপর্যয় দেখা দেয়।স্থানীয় বাসিন্দা নায়েব আলী জানান, “প্রথমে আগুন লাগতেই আমরা দৌড়ে যাই, পানি দেই, কিন্তু আগুন এত ভয়াবহ ছিল যে কিছুতেই থামছিল না। আমরা সাথে সাথে শ্রীপুর ফায়ার সার্ভিসে ফোন করি, কিন্তু তারা অনেক দেরি করে আসে। পরে শৈলকূপা থেকেও একটা টিম আসে।” দুটি ফায়ার সার্ভিস স্টেশনের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও, ততক্ষণে কারখানাটি পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়।তবে স্থানীয়দের অভিযোগ ফায়ার সার্ভিসের গাফিলতি না থাকলে হয়তো ক্ষয়ক্ষতির পরিমাণ এতটা হতো না। তারা জানান, শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা শুরু থেকেই দিকনির্দেশনায় ব্যর্থ হন, পানি সরবরাহেও দেখা দেয় বিশৃঙ্খলা। একজন ক্ষুব্ধ ব্যবসায়ী বলেন, “এটা দুর্ঘটনা না, এটা দায়িত্বজ্ঞানহীনতা। লোকজন আগুন নেভাতে মরিয়া, কিন্তু যারা বেতন নেয়, তারা আসে পরে, এসে দাঁড়িয়ে থাকে তাদের দিকে তাকালে বোঝা যায়, কোনো প্রস্তুতি নেই।” শৈলকূপা ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা সঞ্জয় কুমার জানান, “আমরা সংবাদ পেয়েই ছুটে আসি, তুলা থাকায় আগুন নিয়ন্ত্রণে সময় লাগে। তবে আমরা আশপাশের দোকান বাঁচাতে পেরেছি।”তবে তিনি আগুনের উৎস সম্পর্কে নিশ্চিত নন। তার ভাষ্য, “প্রাথমিকভাবে মনে হচ্ছে এটা শর্ট সার্কিটের কারণে হতে পারে।”তবে স্থানীয়দের প্রশ্ন, যদি শর্ট সার্কিট হয়, তাহলে সেটি প্রতিরোধে আগেই ব্যবস্থা কেন নেয়া হয়নি? এবং আগুন লাগার পর কেন জেলা ফায়ার সার্ভিস বা শ্রীপুর ইউনিট সঙ্গে সঙ্গে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি? জনমনে ক্ষোভ: প্রশাসনিক জবাবদিহিতার দাবি জানান।ঘটনার পর লাঙ্গলবাঁধ বাজারে উত্তেজনা বিরাজ করছে। ব্যবসায়ীরা ফায়ার সার্ভিসের শ্রীপুর ইউনিটের বিরুদ্ধে বিক্ষোভ ও তদন্তের দাবি জানিয়েছেন। তারা বলেন, এই ঘটনার দায় স্বীকার করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অপসারণ করা হোক।স্থানীয়দের মতে, “শুধু আগুন নেভানো নয়, আগেই কারখানার ঝুঁকি শনাক্ত করা, বৈদ্যুতিক ব্যবস্থা তদারকি করা এবং সময়মতো উপস্থিত হওয়া—এসব দায়িত্বও ফায়ার সার্ভিসের।” নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রশাসনিক কর্মকর্তা বলেন, “জেলা ফায়ার সার্ভিসের মধ্যে দীর্ঘদিন ধরে সমন্বয়হীনতা চলছে। বারবার স্থানীয়ভাবে অভিযোগ উঠছে, কিন্তু কোনো শাস্তিমূলক ব্যবস্থা দেখা যায়নি।” এটি শুধুই একটি অগ্নিকাণ্ড নয়—এটি একটি ব্যর্থতার প্রতীক। স্থানীয় প্রশাসনের অব্যবস্থাপনা ও জরুরি সেবার দুর্বলতার ভয়াবহ উদাহরণ। যদি এই ঘটনার দায় নির্ধারণ ও শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে এমন আরও বড় বিপর্যয়ের আশঙ্কা থেকেই যাবে।
Tag
আরও খবর




6ab209f52595c-220926105413.webp
বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে

১ দিন ৫ ঘন্টা ৫১ মিনিট আগে