রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

মাগুরার শ্রীপুরে মাদ্রাসা সুপারকে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

মাগুরার শ্রীপুরের বরিশাট পুর্বপাড়া দাখিল মাদ্রাসার সুপারকে প্রাণনাশ ও হুমকি দেওয়ার অভিযোগে উক্ত প্রতিষ্ঠানের সাবেক সভাপতি ও এক ছাত্র অভিভাবকসহ ৩ জনের বিরুদ্ধে শ্রীপুর থানায় অভিযোগ। অভিযুক্তরা হলেন মাদ্রাসার সাবেক সভাপতি বরিশাট গ্রামের বাসিন্দা চৌধুরী রেজাউল হক মিন্টু, আজাদ মোল্লা,দড়িবিলা গ্রামের বাসিন্দা আলী আজম মাষ্টার। অভিযোগ সুত্রে জানাযায়, গত ১৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে আনুমানিক বিকাল ৫.০০ ঘটিকার সময় অভিযুক্তরাসহ অজ্ঞাত নামা আরো ৫/৭ জন মিলে ঐ শিক্ষককে বাসা থেকে ডেকে নিয়ে লাঙ্গলবাধ বাজার মতন এলাকার চাকদাহ ব্রীজের পাশ্বে নিয়ে যাওয়া হয়। এরপর সেখাসে অকথ্য ভাষায় গালিগালাজ করে শরীরের বিভিন্ন স্থানে কিল ঘুষি লাথি মেরে যখম করে চলে যাওয়ার সময় প্রাণ নাশের হুমকি দিয়ে জোর পূর্বক একটি মাদ্রাসার প্যাডে স্বাক্ষর করিয়ে নেয় অভিযুক্তরা। ঐ কাগজে চৌধুরী রেজাউল হক মিন্টুর ভাতিজা চৌধুরী জিয়াউল হক টুটুলের নাম লেখা ছিল। তারা পূর্বেও গোপন ভাবে মাদ্রাসার কমিটি তাদের পক্ষে নেওয়ার জন্য তালবাহানা করে আসছিল। তিনি আরো বলেন, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি বরিশাট গ্রামের বাসিন্দা চৌধুরী রেজাউল হক মিন্টুর পিতা চৌধুরী জহুরুল হক নামে মাত্র সভাপতি ছিলেন।তার অসুস্থতার দোহাই দিয়ে চৌধুরী রেজাউল হক মিন্টু দীর্ঘ দিন প্রতিষ্ঠানটির সভাপতির দায়িত্ব পালন করেছেন। ততকালীন সময়ে ২০২০ সালের ২৫ জানুয়ারী তারিখে নীতি বর্হিভুত ভাবে রেজুলেশনের মাধ্যমে মাদ্রাসার জেনারেল ফান্ড থেকে এক লাখ টাকা লোন হিসেবে নিয়েছেন এবং বর্তমানে মাদ্রসায় যে একাডেমিক ভবন রয়েছে সেখানে যে পুুরাতন টিনসেট ঘর ছিলো সেটি বিক্রয় করে ৩৫ হাজার টাকা নিলেও অদ্যবধি মাদ্রাসা ফান্ডে একলাখ পয়ত্রিশ হাজার টাকা ফেরত দেননি সাবেক সভাপতি। তাছাড়া টিনসেট ঘর ৩৫ হাজার টাকা বিক্রয় করার কথা বলা হলেও বরিশাট গ্রামের সাবেক একজন সদস্য টিপুল মোল্লা বলেন, উক্ত টিনসেট ঘরটির দাম ৫০ হাজার টাকার বেশি। ২০১৮-১৯ অর্থ বছরে মাগুরা জেলা পরিষদ খেকে মাদ্রাসার অনুকুলে প্রাচীর নির্মানের জন্য দুইলাখ টাকা বরাদ্দ হলে প্রথম কিস্তির একলাখ টাকা পেয়েও তা দিয়ে কোন কাজ করা হয়নি এবং সে টাকার কোন হদিশও নেই। এছাড়াও মাদ্রাসায় বিভিন্ন পদে নিয়োগ দেওয়ার কথা বলে ল।ক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক এই সভাপতির বিরুদ্ধে। এ সময় মাদ্রাসাটির সুপার উদ্বেগ প্রকাশ করে বলেন, মাদ্রাসার প্যাডে স্বাক্ষর করা কাগজ নিয়ে ভবিষতে বিবাদীরা আমার বড় ধরণের ক্ষতি করতে পারে। আমি এই বিষয়টির উপর প্রশাসনের সহযোগীতা কামনা করছি। এছাড়া মাদ্রাসাটির বর্তমান এ্যাডহক কমিটির আহ্বায়ক জিয়াউল হক ফরিদ জানান, মাদ্রাসাটির নির্বাচনী তফসিল পত্রপত্রিকাসহ বিভিন্ন মাধ্যমে প্রচার করার পর চৌধুরী রেজাউল হক মিন্টুর নেতৃত্বে মাদ্রাসাটির শিক্ষার্থীদের পরিক্ষা চলাকালীন সময়ে জোড় করে পরিক্ষা কেন্দ্রে প্রবেশ করে শিক্ষার্থীদের নাম লিখে নেয় ও সুপারকে বাধ্য করে স্বাক্ষর করতে এটা সম্পুর্ণ বেআইনি নীতি বহির্ভূত । এটা শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের মাঝে বিভ্রান্ত্রী তৈরি হয়েছে। এ বিষয়ে মাদ্রাসার সুপার আমাকে জানিয়েছেন আমি তাকে ধর্য ধরতে বলেছি। ধর্য ধরে সমাধানের চেষ্টা করছি। এছাড়াও সুপারকে যে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ নিয়ে সাবেক সভাপতি রেজাউল হক মিন্টুর সাথে তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ ভিত্তিহীন আমি এখন একটু ব্যস্ত আছি পড়ে আপনাদের সাথে কথা বলবো। অভিযোগের বিষয়ে শ্রীপুর থানা অফিসার ইনচার্জ মোঃইদ্রিস আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি দেখতে হবে। এ বিষয়ে শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল গনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্বাচিত কোন সভাপতি বা সদস্য কোন প্রতিষ্ঠান প্রধানকে হুমকি দেওয়া বা মারধরের ঘটনা কাম্য নয়।তাছাড়া অর্থনৈতিক লেনদেন করার নিয়ম নেই। যদি করে থাকে সেটি সম্পুর্ণ বিধি বর্হিভুত।
Tag
আরও খবর




6ab209f52595c-220926105413.webp
বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে

১ দিন ৫ ঘন্টা ৫১ মিনিট আগে