কুতুবদিয়ায় ফিশিং ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা ডিকশনারী বই ও ক্রেস্টে ভাসল মেধাবীরা, লক্ষ্মীপুরে বর্ণাঢ্য সংবর্ধনা ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন

গলাচিপায় নলুয়াবাগী খাল দখল, জলাবদ্ধতায় কৃষকের সর্বনাশ: সুইস গেটের আশ্বাস

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী ৭-৮ও ৯ নং ওয়ার্ডে  বর্ষা মৌসুম যেন কৃষকদের জন্য দুর্ভোগের আরেক নাম। পানি নিষ্কাশনের প্রধান তিনটি খাল প্রভাবশালীদের দখলে চলে যাওয়ায় প্রতি বছর শত শত একর ফসলি জমি পানিতে তলিয়ে যাচ্ছে। 


বর্ষা এলেই নলুয়াবাগী গ্রামের বিস্তীর্ণ ফসলি মাঠ পানির নিচে চলে যায়। আমন ধানের বীজতলা থেকে শুরু করে রবিশস্য—সবই ক্ষতিগ্রস্ত হয় জলাবদ্ধতার কারণে। কৃষকদের অভিযোগ, পানি সরে যাওয়ার প্রাকৃতিক পথগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এলাকার পানি নিষ্কাশনের প্রধান তিনটি খাল—লাখিয়ার খাল, বিষ্ট রামের খাল এবং নিজার খাল—সম্পূর্ণরূপে দখলদারদের নিয়ন্ত্রণে। কিছু প্রভাবশালী  ব্যক্তিগত স্বার্থে মাছ চাষের জন্য পুষ্কণী তৈরি করে এবং বাঁধ দিয়ে এসব খালের পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা প্লাবিত হয়।


ঘটনাস্থলে গেলে ভুক্তভোগী কৃষকরা তাদের দুর্দশার কথা তুলে ধরেন।  "প্রতি বছর বর্ষায় আমাদের সব স্বপ্ন পানিতে ডুবে যায়। পানি সরার কোনো পথ নেই। খালের মুখে বাঁধ দিয়ে রাখায় সব শেষ। আমরা কার কাছে যাবো, কিছুই বুঝতে পারছি না।"


জলাবদ্ধতার এই সমস্যা সমাধানের জন্য নলুয়াবাগী বাঁধ ঘাটে একটি সুইস গেট নির্মাণের দাবি দীর্ঘদিনের। কৃষকরা জানান, তারা বহুবার স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কাছে আবেদন করেছেন। আবেদনের পর কর্মকর্তাদের পক্ষ থেকে আশ্বাসও দেওয়া হয়েছে। এমনকি, কয়েক দফা ঘটনাস্থলে এসে সুইস গেট নির্মাণের জন্য মাটি পরীক্ষাও করে নিয়ে যাওয়া হয়েছে। প্রতিবারই তাদের বলা হয়েছে, "খুব দ্রুত সুইস গেট নির্মাণ করা হবে।" কিন্তু বছরের পর বছর কেটে গেলেও সেই আশ্বাস আলোর মুখ দেখেনি।


বিশেষ করে ৭, ৮ এবং ৯ নং ওয়ার্ডের কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের দাবি, অবিলম্বে দখলদারদের হাত থেকে খাল তিনটি মুক্ত করে পানি চলাচলের পথ সুগম করতে হবে। মাছ চাষের জন্য দেওয়া অবৈধ বাঁধগুলো কেটে দিয়ে খালের স্বাভাবিক গতি ফিরিয়ে আনা এখন সময়ের দাবি।


ভুক্তভোগী কৃষকরা বলেন, "আমরা শুধু খালগুলো দখলমুক্ত দেখতে চাই এবং প্রতিশ্রুত সুইস গেটটি দ্রুত নির্মাণ চাই। এটা হলে আমরা অন্তত ফসল ফলিয়ে বাঁচতে পারবো।"


এ বিষয়ে জরুরি পদক্ষেপ নিতে এলাকার কৃষকরা উপজেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের মতে, খালগুলো দখলমুক্ত করে সুইস গেট নির্মাণ করা না হলে এই অঞ্চলের কৃষি অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়বে।


মুখের কথা শুনে ও মাঠ প্রদর্শন করে পানিবন্দী খাল মুক্ত করে পানি নামা ওঠার মেইন জায়গা গুলোতে কালভার্টের ব্যবস্থা করে দিবেন বলে আশ্বাসিত করেন  মো মাসুদ উপজেলা পরিসংখ্যান অফিসার ও প্রশাসক গোলখালি ইউনিয়ন পরিষদ।

আরও খবর