ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

জরাজীর্ণ মগনামা জেটিঘাট, ঝুঁকি নিয়েই পার হচ্ছে যাত্রী

ছবি-জরাজীর্ণ মগনামা জেটিঘাট।


কক্সবাজারের সাগর দ্বীপ কুতুবদিয়া পারাপারের প্রধান পথ পেকুয়ার মগনামা জেটিঘাট, দীর্ঘ দুই দশকের ও বেশি সময় ধরে সংস্কার না হওয়ায় বিপাকে পড়েছেন কুতুবদিয়া দ্বীপের বাসিন্দারা। জরাজীর্ণ অবস্থায় প্রতিদিন  জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন ১০- ১৫থেকে  হাজার মানুষ,  ঝুঁকিপূর্ণ এই ঘাটে পণ্যবাহী ভারী ট্রাক পণ্য লোড আনলোড হচ্ছে প্রতিদিন, ফলে যেকোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। 

২০০৪ সালে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের নিজস্ব অর্থায়নে নির্মিত জেটি ঘাটটি জরাজীর্ণ, বর্তমানে কতুবদিয়া দ্বীপের ২ লক্ষাধিক মানুষ চরম আতঙ্কে পারাপার করছেন প্রতিনিয়ত। এই জেটি ঘাট থেকে সরকার প্রতিবছর কোটি কোটি টাকা রাজস্ব আদায় করলেও সংস্কার বা উন্নয়নের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে জেটিটির অবস্থা দিন দিন আরও ভয়াবহ রূপ ধারণ করছে। 

যাত্রীদের  সাথে কথা হলে তারা জানান, "জরাজীর্ণ ঘাট দিয়ে প্রতিনিয়ত পারাপার করছি জীবনের ঝুঁকি নিয়ে, এছাড়া আর কোন উপায় নেই আমাদের। এই ঘাট থেকে প্রতিবছর সরকার  কোটি কোটি টাকা রাজস্ব আদায় করছে, অথচ ঘাট সংস্কারের কোন কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। দাবি জানান অবিলম্বে  নতুন জেটি ঘাট নির্মাণের।"

কুতুবদিয়া দ্বীপের সর্বস্তরের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি নতুন জেটিঘাট নির্মানের, অন্যথায় যেকোন সময় ঝুঁকিপূর্ণ ঘাটটি ধসে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

আরও খবর