ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ট্রাম্পের শুল্কনীতির’ বিরুদ্ধে বার্তা দেবে ব্রিকস সদস্য দেশগুলো

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 07-07-2025 09:36:00 am

ব্রাজিলের রিও ডি জেনেইরোতে রোববার (৬ জুলাই) ব্রিকস সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘অভ্যন্তরীণ ও নির্বিচার শুল্কনীতির’ বিরুদ্ধে গুরুতর উদ্বেগ প্রকাশ করতে যাচ্ছে। এ পদক্ষেপগুলোকে 'অবৈধ' আখ্যা দিয়ে বলা হয়েছে, এগুলো বৈশ্বিক অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।



এএফপির হাতে পৌঁছানো এক খসড়া ঘোষণায় বলা হয়েছে, 'আমরা একতরফা শুল্ক ও অ-শুল্ক ব্যবস্থার বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করছি, যেগুলো বাণিজ্য বিকৃত করে এবং বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়মের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। এসব ব্যবস্থায় বিশ্ব বাণিজ্য আরও হ্রাস পাওয়ার ঝুঁকি রয়েছে এবং বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা ক্ষুণ্ণ হচ্ছে।'


যদিও ঘোষণায় যুক্তরাষ্ট্র কিংবা প্রেসিডেন্ট ট্রাম্পের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, তবুও এটি স্পষ্টতই ওয়াশিংটনের প্রতি একটি রাজনৈতিক বার্তা।


ব্রিকস (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা) এবং সম্প্রতি যুক্ত হওয়া সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, ইথিওপিয়া ও ইন্দোনেশিয়াসহ মোট ১১টি সদস্য রাষ্ট্র এখন বিশ্ব জনসংখ্যার প্রায় অর্ধেক এবং বৈশ্বিক অর্থনীতির ৪০ শতাংশ প্রতিনিধিত্ব করে।


তবে এই বছরের সম্মেলনে চীন ও রাশিয়ার রাষ্ট্রপ্রধান অনুপস্থিত থাকায় সম্মেলনের রাজনৈতিক গুরুত্ব কিছুটা কমেছে বলে মনে করা হচ্ছে।


চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ১২ বছরের মধ্যে এই প্রথম ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ভিডিও লিংকের মাধ্যমে অংশ নিচ্ছেন।


বিশ্লেষকদের মতে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচ্চ মর্যাদায় উপস্থিতি এবং রাষ্ট্রীয় ভোজের আয়োজন শি জিনপিংয়ের অনুপস্থিতির অন্যতম কারণ হতে পারে।

আরও খবর