কুলিয়ারচরে পূর্ব গাইলকাটা জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আকাশ-নিলয় একাদশ চ্যাম্পিয়ন দেওয়ানগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রাবণ কারাগারে নাগেশ্বরীতে ১৪০ স্বাস্থ্যকর্মীকে বিশেষ প্রশিক্ষণ: মা, নবজাতক ও কিশোর স্বাস্থ্য সুরক্ষায় জোর অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক কটিয়াদীতে ইউপি নির্বাচনে বিএনপি চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র জমা শ্যামনগরে সাইবার ক্রাইম বিষয়ে সচেতনতামূলক সভা ও কুইজ পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুব সেমিনার ২০২৬ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ

নাগেশ্বরীতে ৫ দশকের অবহেলা এলাকাবাসীর স্ব-অর্থে রাস্তা মেরামত

৫ দশকের অবহেলা এলাকাবাস

নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ও নুনখাওয়া ইউনিয়নের মাঝামাঝি প্রায় এক কিলোমিটার দৈর্ঘ্যের একটি কাঁচা রাস্তা, যেটি স্থানীয়ভাবে ‘শাহেবগঞ্জ ও চরকাঠগিরী সংযোগ সড়ক’ নামে পরিচিত। স্বাধীনতার পর ৫৪ বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত এই রাস্তাটি কোনো সরকারি উন্নয়ন প্রকল্পের আওতায় আসেনি। দুই ইউনিয়নের সীমান্তে হওয়ায় দায়িত্ব নেয়ার ক্ষেত্রে দ্বিধাবোধ এবং অবহেলার কারণে বছরের পর বছর ধরে হাজারো মানুষকে পোহাতে হচ্ছে ভোগান্তি।

প্রতিদিন এই সড়ক দিয়ে শত শত শিক্ষার্থী, রোগী, শ্রমজীবী ও বৃদ্ধ মানুষ যাতায়াত করেন। বর্ষার সময় কাদা এতটাই জমে যায় যে হাঁটাচলা প্রায় অসম্ভব হয়ে পড়ে। রাস্তাটি পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার গভীর কাদা ও জলমগ্ন থাকায় হেঁটে চলাটা জীবন বিপন্নকর। অথচ এই রাস্তাটির পাশেই অবস্থিত একটি প্রাথমিক বিদ্যালয়,একটি মাদ্রাসা ও একটি কমিউনিটি ক্লিনিক, যেখানে প্রতিদিন প্রায় ৮০০ শিক্ষার্থী এবং শতাধিক মানুষ যাতায়াত করেন। দীর্ঘদিনের এই দুরবস্থা আর সহ্য করতে না পেরে এবার এলাকাবাসী স্ব-অর্থে উদ্যোগ নিয়ে রাস্তা মেরামত করেছে।

শাহেবগঞ্জ এলাকার বাসিন্দা ও নুনখাওয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক খাইরুজ্জামান (৬৫) বলেন,জন্ম থেকে দেখছি এই রাস্তায় কখনো সরকারি টাকা বরাদ্দ হয়নি। সব সময় জনগণই জোটবদ্ধ হয়ে সংস্কার করে এসেছে।অন্য একজন স্থানীয় বাসিন্দা ও অনার্স ২য় বর্ষের ছাত্র হুমায়ুন কবীর বলেন, প্রাথমিক থেকে অনার্স পর্যন্ত পড়াশোনা করছি, ততদিনে এই রাস্তায় কোনো চেয়ারম্যান বা মেম্বারকে সংস্কার করতে দেখিনি। যা কিছু হয়েছে, তা প্রয়োজনবোধে আমরা এলাকার মানুষের অর্থায়নে করেছি।

মোটরসাইকেল চালক রবিউল ইসলাম জানান, এই রাস্তায় বাইক চালানো মানে প্রতিদিন দুর্ঘটনার ঝুঁকি নেওয়া। যাত্রীদের জন্যও এটি খুব কষ্টকর।

স্থানীয় মাওলানা মকবুল হোসেন বলেন, আমাদের শিশু ও বৃদ্ধরা রাস্তায় হাঁটতে গিয়ে পড়ে যায়। তাই প্রতিবারের মতো নিজেদের উদ্যোগে মাটি ও কিছু খোয়া ফেলে রাস্তাকে সমান করে দিয়েছি, যেন অন্তত স্কুল-কলেজে যাওয়া যায়।

বিশেষভাবে লক্ষণীয়, রাস্তার পশ্চিম পাশে পাকা এবং পূর্ব পাশে সিসি ঢালাই করা হলেও মাঝের প্রায় এক কিলোমিটার কাঁচা ও কর্দমাক্ত রয়েছে। যেন উন্নয়নের মাঝে এক ‘অনুন্নয়নের ফাঁক’ থেকে গেছে।

দুই ইউনিয়নের সীমান্ত হওয়ায় কেউ দায়িত্ব নিতে আগ্রহী নয়। কালীগঞ্জ ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য (মুকুল চন্দ্র বাবু) বলেন,আমি দুবার মেম্বার হয়েছি, কিন্তু চেয়ারম্যান কখনোই এই রাস্তায় বরাদ্দ দেননি। নুনখাওয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য (আবুল কাশেমের সাথে যোগাযোগ করা হলেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কালীগঞ্জ ইউপি চেয়ারম্যান (রিয়াজুল ইসলাম প্রধান) বলেন,শাহেবগঞ্জের ২ কিলোমিটার রাস্তা পাকাকরণের জন্য আমরা এলজিইডি অফিসে বরাদ্দ চেয়েছিলাম, তবে তারা মাত্র এক কিলোমিটার কাজ করেছে। আমি আর কী করতে পারি?

অন্যদিকে, নুনখাওয়া ইউপি চেয়ারম্যান (আমিনুল ইসলাম) জানান, রাস্তাটি দুই ইউনিয়নের মধ্যে হওয়ায় সমস্যা হয়েছে। তবে আরডিআরএস কর্তৃপক্ষ আগামী অর্থবছরে হিরিং রাস্তা করার জন্য বরাদ্দ দেয়ার আশ্বাস দিয়েছে।

নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিব্বির আহমেদ বলেন, রাস্তাটির বিষয়ে এখন জানলাম। জনপ্রতিনিধি বা এলাকাবাসী যোগাযোগ করলে এবং বরাদ্দ পাওয়া গেলে আগামী অর্থবছরের শুরুতেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Tag
আরও খবর