নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

প্রকাশ্যে এলেন খামেনি

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 06-07-2025 10:46:22 am

ইসরায়েলের সঙ্গে সংঘাতে শুরুর পর প্রথমবারের মতো জনসমক্ষে উপস্থিত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পবিত্র আশুরার আগের দিন শনিবার (৫ জুলাই) তেহরানের ইমাম খোমেইনি মসজিদে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে তাকে দেখা যায়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে তার উপস্থিতি প্রকাশিত হয়।


রোববার (৬ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।


গত ১৩ জুন শুরু হওয়া সাম্প্রতিক ইরান-ইসরায়েল যুদ্ধের সময় ইরানের একাধিক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন। ইসরায়েলের ওই হামলার জবাবে পাল্টা আক্রমণ চালায় ইরান। সংঘাত শুরুর পর টানা ১২ দিন খামেনিকে প্রকাশ্যে দেখা যায়নি। শুধু তিনটি ভিডিও বার্তায় তিনি বক্তব্য দিয়েছেন। এতে গুজব ছড়িয়ে পড়ে যে, তিনি হয়তো গোপন বাংকারে লুকিয়ে ছিলেন।


তবে শনিবার তার সরাসরি উপস্থিতি রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোতে গুরুত্বসহকারে প্রচার করা হয়। টেলিভিশনে খামেনিকে দেখে তার সমর্থকদের মধ্যে আবেগঘন প্রতিক্রিয়া দেখা যায়।


প্রচারিত ভিডিওতে দেখা গেছে, তিনি প্রবীণ শিয়া ধর্মীয় সংগীতশিল্পী মাহমুদ কারিমিকে অনুরোধ করছেন ‘ও ইরান’ শিরোনামের একটি দেশাত্মবোধক গান পরিবেশনের জন্য। সাম্প্রতিক সংঘর্ষের সময় গানটি ইরানে বিশেষভাবে জনপ্রিয় হয়ে ওঠে।


এই অনুষ্ঠানটি হয় তেহরানের ইমাম খোমেইনি মসজিদে, যেটি ইরানের ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ খোমেইনির নামে নামকরণ করা।


খামেনির এই জনসমক্ষে উপস্থিতি এমন এক সময় এলো, যখন ইরানসহ গোটা শিয়া বিশ্ব ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস মহররম উপলক্ষে শোক পালন করছে। মহররমের ১০ তারিখ (এ বছর ৬ জুলাই) পালিত হয় পবিত্র আশুরা, যেদিন মুসলিমরা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসেইনের কারবালায় শাহাদত স্মরণ করে।


প্রতিবছর আশুরার অনুষ্ঠানে খামেনির উপস্থিতি থাকলেও এ বছর যুদ্ধের কারণে তার অনুপস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ ও নানা জল্পনার সৃষ্টি হয়েছিল।


এর আগে, গত ২৬ জুন রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক রেকর্ডকৃত বার্তায় খামেনি বলেছিলেন, ইরান কখনোই ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করবে না।

আরও খবর