সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা

শাজাহানপুরে চু'রি হওয়া গরু উদ্ধা'র; চো'র গ্রে'প্তার!

শাজাহানপুরে চু'রি হওয়া গরু উদ্ধা'র; চো'র গ্রে'প্তার!


বগুড়ার শাজাহানপুরে চুরি যাওয়া গরু উদ্ধার করেছে থানা পুলিশ। একই সঙ্গে গরু চুরির সঙ্গে জড়িত চোর সোহেল (৩২) কে গ্রেপ্তার করা হয়েছে। সে উপজেলার আমরুল ফুলকোর্ট মধ্যপাড়া গ্রামের মো. আজাদুল রহমানের ছেলে। 


মঙ্গলবার (১ জুলাই) গভীর রাতে বগুড়া জেলার ধুনট উপজেলার শৈলমারী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আটককৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ জুন দুপুর ১২টার দিকে শাজাহানপুর উপজেলার নগর আমরুল উত্তরপাড়া গ্রামের মো. আব্দুস সাত্তার (৬৫) তার ৩টি গরু স্থানীয় মো. রফিকুল ইসলামের (৫৬) পরিত্যক্ত ভূট্টার ক্ষেতে ঘাস খাওয়ানোর জন্য বেঁধে রেখে বাড়ি ফেরেন। দুপুর আনুমানিক ১টার দিকে গরু আনতে গিয়ে তিনি দেখতে পান তার একটি কালো রঙের গাভী চুরি হয়ে গেছে।


ঘটনার পর ক্ষতিগ্রস্ত গরুর মালিক শাজাহানপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযানে শুরু করেন।


শাজাহানপুর থানার এসআই (নিঃ) মো. মিজানুর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি দল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার গভীর রাতে ধুনট উপজেলার শৈলমারী গ্রাম থেকে গরু চোর মো. সোহেল (৩২)কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি যাওয়া গাভীটি উদ্ধার করা হয়।


এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “চুরি যাওয়া গরু উদ্ধার এবং জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও খবর