নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত

নালিতাবাড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার, এলাকায় উত্তেজনা

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাতে মানসিক ভারসাম্যহীন এক যুবতী ধর্ষণের শিকার হয়েছে। ২৬ জুন বৃহস্পতিবার রাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারমারী বাজারে ওই ঘটনা ঘটে। এদিকে ধর্ষক জালাল মিয়াকে (৩৫) চড়-থাপ্পড় দিয়ে ছেড়ে দেওয়ায় এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। জালাল মিয়া পার্শ্ববর্তী কালাপানি গ্রামের জনু মিয়ার ছেলে। জানা গেছে, গত দুই মাস পূর্বে ওই মানসিক ভারসাম্যহীন যুবতী (২৫) বারমারী বাজারে আসে। তার পরিচয় কেউ জানে না। বাজারের বিভিন্ন দোকানের বারান্দায় রাতযাপন করে আসছিল সে। ব্যবসায়ীরা অনেকেই ওই মানসিক ভারসাম্যহীন যুবতীকে খাবার দিতেন। গত বৃহস্পতিবার রাত ২টায় জালাল মিয়া নামে এক যুবক বাজারে এসে ওই যুবতীকে ধর্ষণ করে। ওইসময় বাজারের পাহারাদার জালাল মিয়াকে হাতেনাতে আটক করে। ওইসময় পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ এসে চড়-থাপ্পড় দিয়ে ছেড়ে দেন। জানা গেছে, জালাল মিয়া এলাকায় একাধিক ধর্ষণের ঘটনা ঘটিয়েছে। কিন্তু অর্থশালী হওয়ায় কেউ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাহস পায়নি। বর্তমানে মানসিক ভারসাম্যহীন ওই যুবতীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। খবর পেয়ে থানা পুলিশ শনিবার রাতে ধর্ষিতা যুবতীকে থানায় নিয়ে আসে। পরে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়। নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেফতারের বিষয়ে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

Tag
আরও খবর







deshchitro-6aafce4044dd8-200926061456.webp
শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

১ দিন ৪ ঘন্টা ২৮ মিনিট আগে