সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা

শেরপুরের শ্রীবরদীতে অগ্নিকাণ্ডে ৫ দোকান ভস্মীভূত

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা অগ্নিকাণ্ডে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। ৩০ জুন সোমবার ভোরে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঝগড়ারচর বাজারে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৩ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।


ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হচ্ছেন মেসার্স মুরাদ স্টোরের মালিক মো. মুরাদুজ্জামান, মেসার্স অনু এন্টারপ্রাইজের মালিক চৈতন্য মোদক ও শিহাব স্টোরের মালিক মনিরুজ্জামান।


ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার ভোর ৫টার দিকে উপজেলার ঝগড়ারচর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৫টি দোকান ও গোডাউনে থাকা চাল, ডাল, ভুসি, খাদ্য পণ্য, কসমেটিক, তেলসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।


প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মেসার্স মুরাদ স্টোরের মালিক মো. মুরাদুজ্জামান বলেন, “আমার একটি মুদি দোকান ও দুইটি গোডাউনের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমি নিঃস্ব হয়ে গেলাম।”


মেসার্স অনু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী চৈতন্য মোদক বলেন, “ভোরে খবর পাই দোকানে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডে আমার একমাত্র ব্যবসা প্রতিষ্ঠানের সকল মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ৮০-৯০ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যবসা ছাড়া আমার জীবনযাপনের আর কিছু যাই। আমি পথে বসে গেলাম।” মেসার্স শিহাব স্টোরের মালিক মনিরুজ্জামান বলেন, “অগ্নিকাণ্ডে আমার দোকানের সকল মালামাল পুড়ে গেছে। এতে আমার প্রায় ৪০-৫০ লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে।” ওইসময় ব্যবসায়ীরা সরকারের সহযোগিতা কমনা করেন।


শ্রীবরদী ফায়ার সার্ভিস অফিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আশরাফ হোসেন বলেন, “খবর পেয়ে শ্রীবরদী ও বকশিগঞ্জের ৩টি ইউনিট আগুন নেভাতে সক্ষম হই। কিন্তু তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। তবে ব্যবসায়ীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।”

আরও খবর