শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধীনস্থ হলদীগ্রাম বিওপি এলাকা দিয়ে অভিনব পন্থায় ভারতীয় মদ পাচারের চেষ্টা করেছে চোরাকারবারিরা। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল সফল অভিযান চালিয়ে ২৭৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে। বিজিবি সূত্রে জানা গেছে, ৩০ জুন সোমবার ভোর আনুমানিক সাড়ে ৪টায় হলদীগ্রাম বিওপির আওতাধীন সন্ধ্যাকুড়া নামক স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত মদের বাজারমূল্য প্রায় ৪ লাখ ১৪ হাজার টাকা। বিজিবি আরও জানায়, চোরাকারবারিরা মদের চালান সীমান্ত এলাকা দিয়ে পাচারের চেষ্টা করছিল। টহল দলের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে ও আন্তর্জাতিক সীমানা রক্ষায় তাদের টহল দল দিনরাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থায় কাজ করে যাচ্ছে।
৬ ঘন্টা ৩১ মিনিট আগে
১১ ঘন্টা ১ মিনিট আগে
১ দিন ৬ মিনিট আগে
১ দিন ৪১ মিনিট আগে
১ দিন ২ ঘন্টা ০ মিনিট আগে
১ দিন ৩ ঘন্টা ২০ মিনিট আগে
১ দিন ৩ ঘন্টা ৫১ মিনিট আগে
১ দিন ৪ ঘন্টা ২৮ মিনিট আগে