দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩১৩১৩ দশমিক ৭৫ মিলিয়ন বা ৩১ দশমিক ৩১ বিলিয়ন ডলার মার্কিন বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
গতকাল রোববার (২৯ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ২৯ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩১৩১৩ দশমিক ৭৫ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৬৩২৫ দশমিক ৫৬ মিলিয়ন বা ২৬ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার। এছাড়া নিট রিজার্ভ এখন ২০ হাজার ৩১৯ দশমিক ৮৯ মিলিয়ন বা ২০ দশমিক ৩১ বিলিয়ন মার্কিন ডলার।
এর আগে চলতি মাসের ২৬ তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩০ দশমিক ৫১ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৫ দশমিক ৫১ বিলিয়ন মার্কিন ডলার। এছাড়া নিট রিজার্ভ ছিল ১৯ দশমিক ৮০ বিলিয়ন ডলার।
১৮ ঘন্টা ১৩ মিনিট আগে
১ দিন ২৩ ঘন্টা ২৪ মিনিট আগে
২ দিন ৮ ঘন্টা ১৫ মিনিট আগে
৪ দিন ৩৪ মিনিট আগে
৪ দিন ১৬ ঘন্টা ৪৪ মিনিট আগে
৬ দিন ৫৯ মিনিট আগে
৯ দিন ১৮ ঘন্টা ৩৫ মিনিট আগে
১০ দিন ১৯ ঘন্টা ৩৫ মিনিট আগে