পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

চিলমারীতে আসমার বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালেন ইউএনও সবুজ বসাক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-06-2025 05:51:58 am


কুড়িগ্রামের চিলমারীতে অর্থের অভাব যখন মেধাবী আসমার বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন ভেঙে দিতে বসেছিল, সে সময় আসমার পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক। 


কুড়িগ্রামের চিলমারী উপজেলার সবুজ পাড়া এলাকার মেধাবী শিক্ষার্থী আছমা খাতুন (১৭)। ছোটবেলা থেকেই শিক্ষাক্ষেত্রে রেখেছেন মেধার স্বাক্ষর। সম্প্রতি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেও অর্থাভাবে তার ভর্তি আটকে যায়। নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে ইউএনও বরাবর সহায়তা চেয়ে আবেদন করেন ওই মেধাবী শিক্ষার্থী। আবেদনের প্রেক্ষিতে মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পূরণে সহায়তার হাত বাড়িয়েছেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক।


বৃহস্পতিবার বিকেলে নিজ কার্যালয়ে ইউনও এস কে বসাক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভর্তির জন্য নগদ ২০ হাজার টাকা আছমার হাতে তুলে দেন। ইউএনও'র সহায়তা পেয়ে খুশি আছমা সহ তার পরিবার।


শিক্ষার্থী আছমার মা দৈনিক দেশচিত্রকে বলেন, আমার মেয়ে অনেক কষ্টে পড়াশোনা করেছে। বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ২০ হাজার টাকা লাগবে জানার পর কোনো টাকা জোগাড় করতে পারিনি, কোন উপায়ও ছিল না। পরে ইউএনও স্যার জানতে পেরে পুরো টাকা দিয়ে আমার মেয়ে ও আমাদের স্বপ্ন পূরনের পথটা সহজ করে দিয়েছেন।


উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক দৈনিক দেশচিত্রকে জানান, আছমার মতো মেধাবী যারা অর্থের অভাবে স্বপ্ন পূরণে ব্যর্থ হওয়ার উপক্রম তাদের সহযোগীতার জন্য উপজেলা প্রশাসন সর্বদা দৃষ্টি রাখছে। তাদের স্বপ্ন পূরণে উপজেলা প্রশাসন সর্বদা পাশে থাকবে।

আরও খবর
6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

১ ঘন্টা ১৮ মিনিট আগে