ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ

সোহরাওয়ার্দী কলেজে ব্যানার নিয়ে ভুল বোঝাবুঝি, ছাত্রশিবির ব্যানার সরিয়ে নিল

সোহরাওয়ার্দী কলেজে ব্যানার নিয়ে ভুল বোঝাবুঝি, ছাত্রশিবির ব্যানার সরিয়ে নিল

সোহরাওয়ার্দী কলেজে ব্যানার নিয়ে ভুল বোঝাবুঝি, ছাত্রশিবির ব্যানার সরিয়ে নিল



মোঃ হাদিসুর রহমান, কন্ট্রিবিউটিং রিপোর্টার সোহরাওয়ার্দী কলেজ 



আজ ২৬ জুন ২০২৫ সোহরাওয়ার্দী কলেজের প্রধান ফটকে সাময়িকভাবে একটি শুভেচ্ছাবার্তার ব্যানার ঝুলিয়ে ছিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের জন্য শুভকামনা জানিয়ে ওই ব্যানারটি স্থাপন করা হয়।


তবে কিছুক্ষণ পর ছাত্রশিবিরের সদস্যরা জানতে পারেন যে ব্যানারটি যে স্থানে ঝোলানো হয়েছিল, সেখানে পূর্বে "জুলাই গণঅভ্যুত্থান" নিয়ে একটি গ্রাফিতি এবং কলেজের একটি সিট প্ল্যান সংবলিত কাগজ ছিল। বিষয়টি বুঝতে পেরে তারা সঙ্গে সঙ্গে ব্যানারটি সরিয়ে অন্য একটি উপযুক্ত স্থানে স্থানান্তর করেন।


বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারী বলেন, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের পক্ষ থেকে এইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানোর জন্য কলেজ গেটের সামনে সাময়িক ভাবে আমরা একটা ব্যানার লাগাই।কিন্তু পরবর্তীতে যখন আমরা অবগত হই এইখানে জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি ছিল এবং একটি সিট প্লানের কাগজ ছিলো।তখনই আমরা তাৎক্ষনিক সরিয়ে অন্যস্থানে লাগাই। ইসলামি ছাত্রশিবির জুলাই অভ্যুত্থান কে ধারন করেই ছাত্রদের কল্যানে কার্যক্রম পরিচালনা করে আসছে।উল্লেখ্য বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সোহরাওয়ার্দী কলেজ শাখা শিক্ষার্থীদের সুবিধার্থে সিট প্লান গতকাল থেকেই সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে।

কলেজের গেটেও স্পষ্ট সিট প্লান ছিল।

ভিতরে অনেক সিট প্লান লাগানো হয়েছে।


এবিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার সদস্য সচিব শামসুদ্দিন বলেন, এটা তারা মোটেও ঠিক করেনি। আমরা এর নিন্দা জানাচ্ছি। যে জুলাইয়ের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি সেটা তারা ঢেকে দিতে চাচ্ছে এটা তারা ঠিক করেনি।


এমন পরিস্থিতিতে সকল ছাত্রসংগঠন ও সংশ্লিষ্ট পক্ষকে আরো সচেতনভাবে কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছেন কলেজের কয়েকজন সিনিয়র শিক্ষার্থী।

Tag
আরও খবর