নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পরমাণু কর্মসূচি কয়েক দশক পিছিয়েছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 25-06-2025 07:26:50 pm

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, যুক্তরাষ্ট্রের হামলার কারণে ইরানের পরমাণু কর্মসূচি কতটা পিছিয়েছে বলে মনে করেনি তিনি। জবাবে বলেন, তিনি মনে করেন, ‘মূলত কয়েক দশক। আমি মনে করি তারা যদি এটি পেত তাহলে তারা নরকে যেত। সবশেষ তারা সমৃদ্ধকরণ করতে চেয়েছিল। ওই আঘাত যুদ্ধের সমাপ্তি টেনেছে।’ খবর-বিবিসি


নেদারল্যান্ডসে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে ন্যাটো মহাসচিব মার্ক রুটের পাশে বসেই তিনি সাংবাদিকদের এমনটি বলেন।


ট্রাম্প বলেন, তারা এত বড় ধাক্কা খেয়েছে, তারা যেন নরক থেকে ফিরে এসেছে… এখন তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করতে একদমই চাইবে না।


তিনি আরও বলেন, "এই হামলাতেই যুদ্ধের অবসান হয়েছে। "


তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের (পেন্টাগন) প্রাথমিক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস হয়নি, বরং বড়জোর কয়েক মাসের জন্য পিছিয়েছে।


উল্লেখ্য, পেন্টাগনের একটি গোয়েন্দা পর্যালোচনায় বলা হয়েছে, ইরানে যুক্তরাষ্ট্রের হামলা দেশটির পরমাণু কর্মসূচি ধ্বংস হয়নি। সম্ভবত এটি ‘কয়েক মাস পিছিয়েছে’।


ট্রাম্প ইসরায়েল ও ইরানের সংঘাতের বর্ণনা দিয়েছেন এভাবে, ‘দুটি বাচ্চা একই স্কুল প্রাঙ্গণে’।এদিকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা যুদ্ধের ক্ষেত্রেও ‘বড় অগ্রগতি’ হচ্ছে। গাজার বিষয়ে একটি চুক্তির একেবারেই কাছে আমরা।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেদারল্যান্ডসে ন্যাটো শীর্ষ সম্মেলনে ন্যাটো জোটের মহাসচিব মার্ক রুটের সঙ্গে কথা বলেনছেন। ন্যাটো মহাসচিব মার্ক রুট মার্কিন হামলার প্রশংসা করে বলেন, এই হামলা ইরানের পারমাণবিক ক্ষমতা ধ্বংস করে দিয়েছে। আমেরিকা ‘ইরানের পারমাণবিক সক্ষমতা কেড়ে নিয়েছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।’


এদিকে হেগ শহরে মঙ্গলবার থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী ন্যাটো শীর্ষ সম্মেলনে আমন্ত্রিত গুরুত্বপূর্ণ চার দেশ জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের নেতারা অংশ নিচ্ছেন না। এ সম্মেলনে বিশ্বের বৃহত্তম নিরাপত্তা সংস্থাটির জন্য নতুন প্রতিরক্ষা ব্যয়ের অনুমোদন দিয়ে এর ৩২টি সদস্য দেশ ঐক্যবদ্ধ হতে পারে অথবা তাদের মধ্যে বিভেদ আরও বাড়তে পারে।


রয়টার্সের প্রতিবেদন বলা হয়েছে, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ন্যাটো সম্মেলনে অংশ নেওয়ার পরিকল্পনা বাতিল করেছেন। এ ছাড়া পশ্চিমা সামরিক জোটের এই বৈঠকে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড– ইন্দো-প্যাসিফিক অঞ্চলের তিন গুরুত্বপূর্ণ মিত্র দেশের নেতারাও।


এ ধরনের সমন্বিত অনুপস্থিতি একদিকে যেমন ন্যাটোর সঙ্গে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ভবিষ্যৎ অংশীদারিত্ব নিয়ে প্রশ্ন তুলছে, তেমনি আন্তর্জাতিক কূটনীতিতে একটি বড় সংকেত হিসেবেও দেখা হচ্ছে। মধ্যপ্রাচ্য সংকট ও চলমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে সফর বাতিলের সিদ্ধান্তকে অনেকেই কৌশলগত হিসেবেই দেখছেন।


এদিকে সম্মেলনের এক ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করতে পারেন ট্রাম্প। ইউক্রেনীয় প্রেসিডেন্সির সূত্র জানায়, দুই পক্ষের টিম বৈঠকের বিস্তারিত চূড়ান্ত করছে। বৈঠকটি স্থানীয় সময় দুপুরের শুরুর দিকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বৈঠকে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ ও কিয়েভের জন্য অস্ত্র সংগ্রহের বিষয়ে আলোচনা হবে।

আরও খবর