বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু

সারিয়াকান্দিতে গ্যাস ট্যাবলেট সেবনে গৃহবধূর মৃত্যু

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় গ্যাস ট্যাবলেট খেয়ে রিমু আক্তার (১৮) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত রিমু উপজেলার রামনগর গ্রামের রবিউল ইসলামের মেয়ে এবং একই এলাকার সুলতান মিয়ার স্ত্রী। জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে কোনো এক সময় রিমু গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) স্থানান্তরের পরামর্শ দেন। রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে রিমুর পিতা তাকে বগুড়া শহরের নাজমা ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পুনরায় শজিমেকে নেওয়ার নির্দেশনা দেন। কিন্তু ক্লিনিক থেকে ফেরার কিছুক্ষণ পর, রাত সাড়ে ৯টার দিকে রিমুর মৃত্যু হয়। পরবর্তীতে তার মরদেহ স্বামীর বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় দাফনের পর বিষয়টি সারিয়াকান্দি থানাকে জানানো হলে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) জানান, মরদেহ থানায় আনা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত জানানো হবে।
Tag
আরও খবর