রজত জয়ন্তীতে গোবিপ্রবিতে তরুণ কলাম লেখক ফোরামের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নন্দীগ্রামের ঐতিহ্যবাহী নিমাইদিঘী আদর্শ কলেজের সভাপতি হলেন আদর গুরুত্বপূর্ণ ব্যক্তির নামে ১৩৭টি ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত: তথ্যমন্ত্রী অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করতে চাই: প্রধানমন্ত্রী শাপলা চত্বর হত্যাযজ্ঞের প্রধান আসামি শেখ হাসিনা বগুড়ায় হবে সামরিক ড্রোন কারখানা: সংসদে প্রধানমন্ত্রী শার্শায় ইয়াবাসহ ২ ইউপি সদস্যসহ ৪ মাদক কারবারি আটক লাখাইয়ে দেশিয় মাছের আতংক চায়না দুয়ারি রিং জাল,বিলুপ্তির পথে দেশিয় মাছ। বরিশাল নগরীতে শিয়ালের মাংস বিক্রির ফেসবুকে বিজ্ঞাপন, চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা জোরদারে আনসার সদস্য মোতায়েন ধামরাইয়ে ৮০ বছরের সাধুর সাথে তরুণির বিয়ে, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতি প্রতিরোধে টাস্ক ফোর্স কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো স্বামী-স্ত্রীর প্রেমের টানে ঢাকা থেকে পাংশায় পঞ্চম ও দ্বিতীয় শ্রেণী পড়ুয়া প্রেমিক-প্রেমিকা, পুলিশের সন্দেহে ধরা কাগজপত্র ঠিক থাকলেও দিতে হয় ১২০০, জিম্মি জেলার লাখো মানুষ শেরপুরে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির কারণে ভ্রাম্যমাণ আদালত, খোয়াড়পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ তালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় - ‎জেলা প্রশাসক কাউসার আজিজ লোহাগাড়ায় আইসিটি শিক্ষক কলিম উল্লাহর ইন্তেকাল ৩ ঘণ্টা অবরুদ্ধ করে জোরপূর্বক প্রক্টরের পদত্যাগ আদায়ের চেষ্টার অভিযোগ সংবাদ সম্মেলনে পুলিশের এসআই পদে চাকরিরত সৎ ভাইয়ের বিরুদ্ধে সৎ ভাই-বোনদের জমি দখলের অভিযোগ

ফরিদপুরে জানতা ব্যাংক মোড়ে অভিযান, ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক

ফরিদপুর সদর উপজেলার জানতা ব্যাংক মোড় এলাকায় একটি বাড়িতে চলমান মাদক লেনদেনের খবর পেয়ে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ টহল দল। স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে ২৪ জুন রাত ১০টায় ফরিদপুর সেনা ক্যাম্পের একটি টহল দল জানতে পারে যে, জনতা ব্যাংকের উপরের একটি বাসায় মাদক ব্যবসা চলছে।

তৎক্ষণাৎ সেনা টহল দলটি পুলিশের সাথে ঘটনাস্থলে পৌঁছে অভিযানে অংশ নেয়। অভিযানে নাসির উদ্দিন হীরা (৪৫) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার কাছ থেকে ৫০টি ইয়াবা ট্যাবলেট এবং তিনটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে জানা যায়, হীরা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা সরবরাহকারী হিসেবে পরিচিত এবং তার জনতা ব্যাংকের ৩য় তলায় বাসাটি ছিল মাদক সরবরাহ ও বিতরণের অন্যতম কেন্দ্র। 

আটক ব্যক্তিকে এবং জব্দকৃত মাদক ও অস্ত্র ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

সেনা সূত্র মতে জানা যায়, অবৈধ অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। অপরাধ দমনে  সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয়  তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য অনুরোধ করা হয়েছে।

Tag
আরও খবর