শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব আল হাসান গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করল পুলিশ কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার, কমবে মাদক মামলার জট: স্বরাষ্ট্রমন্ত্রী ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন পীরগাছায় জমি নিয়ে বিরোধে গাছ ও বাঁশঝাড় কেটে ফেলার অভিযোগ লোহাগাড়ায় বিদ্যুতের ভয়াল স্পর্শে হেফজ ছাত্রের মৃত্যু দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট , কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার এক সুদীর্ঘ ইতিহাসের ধারক ও বাহক - এমপি জাহাঙ্গীর আলম ঢাবির গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান হলেন জয়পুরহাটের টুটুল ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ৩ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার পীরগাছা বিএম কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আইয়ুব হোসেনকে সংবর্ধনা *কক্সবাজার জেলার দরিয়ানগর এলাকায় বিপজ্জনকভাবে প্যারাসেইলিং পরিচালনা করে পর্যটকের মৃত্যু ঘটানোয় দায়েরকৃত হত্যা মামলার ১নং আসামি গ্রেফতার।* নোয়াখালীতে বিএনপি নেতাকে হত্যার উদ্দেশ্যে গুলি, লাগল সহযোগীর বুকে বন্যার্তদের পাশে ‘লোহাগাড়া সোশ্যাল সোসাইটি’, ক্ষতিগ্রস্ত পরিবার পেল ঢেউটিন লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক সংকটাপন্ন আদমদীঘিতে গাঁজা-মদসহ আটক তিন জনের জেল-জরিমানা আদমদীঘিতে ৫শ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, আহত-২৪ নোয়াখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, আহত-২৪

সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলনে যৌথ বাহিনীর অভিযান, ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা জরিমানা

বগুড়ার সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই জনকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার সকালে ইউএনও'র নেতৃত্বে উপজেলার নারচী ইউনিয়নের উত্তর গণকপাড়া এলাকায় অভিযান চালিয়ে গাবতলী উপজেলার নারুয়ামালা মধ্য কাতুলী এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে বুলবুল আহম্মেদ (৩২), সোনাতলার নওদাবগা (সৈয়দ আহম্মদ কলেজের পাশে) এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে শহীন আলম (৩৫) কে আটক করে যৌথ বাহিনী। আটকের পর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় আটককৃতদের দুই লাখ টাকা অর্থদন্ড করেন। এসময় বালু উত্তোলণের কাজে ব্যবহৃত ৩টি ড্রেজার মেশিন এবং প্রায় ৪০০ মিটার পাইপ ধ্বংস করা হয়েছে। সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান জানান, আটককৃতদের দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হবে। এমন অভিযান চলমান আছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেন এই কর্মকর্তা।
Tag
আরও খবর