কুতুবদিয়ায় ফিশিং ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা ডিকশনারী বই ও ক্রেস্টে ভাসল মেধাবীরা, লক্ষ্মীপুরে বর্ণাঢ্য সংবর্ধনা ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন

বাংলাদেশের স্কাউটরা ইতিহাস সৃষ্টি করেছে: প্রধান উপদেষ্টা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-06-2025 03:09:07 pm

দেশের জন্য জীবন দিয়ে বাংলাদেশের স্কাউটরা ইতিহাস সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার (২৩ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ স্কাউটস আয়োজিত ‘কাব কার্নিভাল’ ও ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।


প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের স্কাউটরা ইতিহাস সৃষ্টি করেছে। দেশের জন্য চারজন স্কাউট জীবন দিয়েছেন— স্কাউটিং ইতিহাসে এমন নজির আর কোথাও নেই। এটি আমাদের গর্বিত করে।


প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, দেশের জন্য, মানুষের জন্য এবং নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে আত্মোৎসর্গকারী চার স্কাউটের অবদান কখনো ভুলে যাওয়ার নয়। এমন আত্মত্যাগ বিশ্ব স্কাউট ইতিহাসেও বিরল।


তিনি আরও বলেন, স্কাউটিং শুধু একটি সহশিক্ষা কার্যক্রম নয়, বরং এটি একজন মানুষকে নিজের ভেতরকার শক্তি, সম্ভাবনা ও মূল্যবোধ চিনতে শেখায়। ছাত্রজীবন সাধারণত পড়ালেখা আর পরীক্ষার গণ্ডিতেই আবদ্ধ থাকে। কিন্তু স্কাউটিং সে বাঁধ ভেঙে নিজের সঙ্গে নিজেকে পরিচয় করিয়ে দেয়।


ড. ইউনূস আরও বলেন, তোমার মধ্যে যে অজানা ‘তুমি’ লুকিয়ে আছে, স্কাউটিং সে দরজা খুলে দেয়। এ চর্চা শুধু নিজের বিকাশে নয়, অন্যদের জীবনেও প্রভাব ফেলতে পারে। এটা একজন নাগরিকের দায়িত্ববোধ, নেতৃত্বগুণ ও সহানুভূতির চর্চার ক্ষেত্র তৈরি করে।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের উচ্চপদস্থ কর্মকর্তারা, বিভিন্ন জেলার স্কাউট প্রতিনিধিরা এবং শতাধিক কাব স্কাউট সদস্য। এ সময় আয়োজনে ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ প্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেয়া হয়।

আরও খবর






deshchitro-6ac99361b8398-101026072241.webp
লালপুরে বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার

১ দিন ৪ ঘন্টা ৪৩ মিনিট আগে