উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর

শাপলা বিতর্ক

মোঃ নাজমুল হাসান - প্রতিনিধি

প্রকাশের সময়: 23-06-2025 09:18:45 am

মোঃ নাজমুল হাসান

বাংলাদেশের সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী, জাতীয় প্রতীক যেমন জাতীয় পতাকা, জাতীয় ফুল, জাতীয় পশু ইত্যাদি রাজনৈতিক দলের প্রতীক হিসেবে ব্যবহার করা নিষিদ্ধ। এটি একটি সাংবিধানিক বাধ্যবাধকতা, যার উদ্দেশ্য হলো জাতীয় প্রতীক গুলোকে সর্বজনীন সম্মান ও ঐক্যের প্রতীক হিসেবে সংরক্ষণ করা। কোনো রাজনৈতিক দল যদি জাতীয় প্রতীক ব্যবহার করে, তবে তা সমাজে বিভেদ সৃষ্টি করতে পারে এবং জাতীয় প্রতীকের মর্যাদাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের ঝুঁকি থাকে।

গতকাল জুলাই অভ্যুত্থানের অংশ নেয়া ছাত্রদের একাংশের নেতৃত্বে নব্য গঠিত হওয়া জাতীয় নাগরিক পার্টি (NCP) তাদের দলের প্রতীক হিসাবে নির্বাচন কমিশনে শাপলা চেয়েছে। কিন্তু মজার বিষয় হচ্ছে মাহমুদুর রহমান মান্নার দল নাগরিক ঐক্য অনেক আগেই তাদের দলীয় প্রতীক হিসাবে শাপলা এবং দোয়েল চেয়েছিল। তখন নির্বাচন কমিশন তাদেরকে এই দুটোর একটিও প্রতীক দেয়া হয়নি জাতীয় প্রতীক গুলোকে সর্বজনীন সম্মান ও ঐক্যের প্রতীক হিসেবে সংরক্ষণ করা কথা চিন্তা করে। তাই গতকাল এনসিপির প্রতীক হিসেবে শাপলা চাওয়া বর্তমানে নির্বাচন কমিশনের জন্য একটি অন্যতম বড় চ্যালেঞ্জ হিসাবে দাঁড়িয়েছে।

এখন আমার দৃষ্টিতে যদি এই প্রতীকটি দেয়া হয় তাহলে দেয়া উচিত মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্যকে। কারণ তারা আবার নির্বাচন কমিশনে আবেদন করেছে তাদের প্রতীক পাল্টানোর জন্য। তাই এখন যদি শাপলাকে প্রতীক হিসাবে এনসিপিকে দেয়া হয় তাহলে অনেকাংশে প্রতীয়মান হয়ে যাবে এটি সরকারের ছত্রছায়ায়, তাদের সুযোগ সুবিধা নিয়ে গড়ে ওঠা কিংস পার্টি। পাশাপাশি আরও একটি বিষয় শাপলাকে প্রতীক হিসাবে নাগরিক ঐক্য চাওয়ার পরেও যখন দেয়া হয়নি তখন এনসিপির উচিত তাদের দাবি থেকে সরে আসা এবং ভিন্ন প্রতীক চাওয়া।

এছাড়াও ২০১৭ সালের সর্বশেষ প্রকাশিত গেজেট অনুযায়ী নির্বাচন কমিশন (ইসি) রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য ৬৪টি নির্দিষ্ট প্রতীক বরাদ্দ দিয়েছে(যার মধ্যে অবশ্য ২টি জাতীয় প্রতীক রয়েছে)। এর মধ্যে ৪০টি প্রতীক তখনই নিবন্ধিত রাজনৈতিক দলগুলির জন্য সংরক্ষিত করা হয়েছিলো এবং বাকি ২৪টি প্রতীক স্বতন্ত্র প্রার্থী ও নতুন নিবন্ধনপ্রাপ্ত দলগুলির জন্য বরাদ্দ রাখা হয়েছিলো। স্বতন্ত্র/নতুন দলের জন্য বরাদ্দকৃত ২৪টি প্রতীকগুলো হলো- আপেল, একতারা, কলার ছড়ি, কুমির, কুড়াল, খাট, ঘণ্টা, ট্রাক, ডাব, তবলা, তরমুজ, দাবাবোর্ড, দালান, নোঙ্গর, ফুলকপি, বাঁশি, বেঞ্চ, বেলুন, মটরগাড়ি (কার), মাথাল, রকেট, শঙ্খ, সিংহ, স্যুটকেস।  

এরমধ্যে ট্রাক ও ডাব ইতোমধ্যে দুইটি রাজনৈতিক দল ব্যবহারের অনুমতি পেয়েছে। তাই নতুন কোনো দল নিবন্ধন পেলে অবশ্যই অবশিষ্ট প্রতীক গুলোর মধ্য থেকে নির্বাচনী প্রতীক বেছে নিতে হবে।

- মোঃ নাজমুল হাসান: শিক্ষার্থী, আইন বিভাগ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
Email: legalnazmul@gmail.com

আরও খবর