চাঁদের পাশে জ্বলজ্বলে তারা, সন্ধ্যার আকাশে অপূর্ব মায়াবী দৃশ্য। একটি পা হারানো অবস্থায় বাবার বুকে ফিরল রায়হান, বাঁচতে চায় মানুষের ভালোবাসায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন বহুলীতে পরিবর্তনের অঙ্গীকারে সোচ্চার জনগণ: সবার মুখে এস এম রঞ্জুর নাম নবারুণ বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি কমেছে? হাতিয়ায় ফের ২১ শিক্ষার্থী শ্রেণি কক্ষে অসুস্থ হয়ে পরে ‎বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল কুমিরের উপস্থিতি, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাস দমন আইনে ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, হারিয়ে যাচ্ছে সেই ঘাট লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান। কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ

তাহাজ্জুদ নামাজের অনন্য ফজিলত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-12-2022 12:39:01 am

◾ মুফতি খালিদ কাসেমি 


মহানবী (সা.) ফরজ নামাজের পর তাহাজ্জুদ নামাজের প্রতি সবচেয়ে বেশি গুরুত্বারোপ করেছেন। ফরজ নামাজের পর সবচেয়ে তাৎপর্যবহ ও ফজিলতপূর্ণ নামাজ তাহাজ্জুদ। হাদিসে বর্ণিত হয়েছে, নবী (সা.) বলেন, ‘ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হলো রাতের নামাজ।’ (মুসলিম)


তাহাজ্জুদ নামাজ আদায়ের জন্য রাতে ঘুম থেকে জাগতে হয়। ফলে অন্য নামাজ অপেক্ষা এই নামাজে কষ্ট বেশি হয়। এই কষ্ট সহ্য করে তাহাজ্জুদ আদায় করলে প্রবৃত্তিকে দমন করা সহজ হয়। আল্লাহ তাআলা এরশাদ করেন, ‘নিশ্চয় ইবাদতের জন্য রাতে জাগা এমন, যা কঠিনভাবে প্রবৃত্তি দলন করে এবং যা (নিভৃতে) কথা বলার উত্তম সময়।’ (সুরা মুজজাম্মিল: ৬) 


দীর্ঘ সময় ধরে প্রিয় নবী (সা.) তাহাজ্জুদ পড়তেন। এতে তাঁর পা মোবারক ফুলে যেত। আয়েশা (রা.) বলেন, ‘আল্লাহর নবী (সা.) রাতে এত বেশি নামাজ আদায় করতেন যে তাঁর পা ফেটে যেত।’ আয়েশা (রা.) মহানবী (সা.)-কে জিজ্ঞেস করেছিলেন, ‘হে আল্লাহর রাসুল, আল্লাহ তাআলা তো আপনার আগের ও পরের সব ত্রুটি ক্ষমা করে দিয়েছেন, তবু কেন আপনি এসব করছেন?’ তিনি বললেন, ‘আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়া পছন্দ করব না?’ (বুখারি) এ হাদিস থেকে তাহাজ্জুদের গুরুত্ব অনুধাবন করা যায়। 


মহানবী (সা.) নিজে অধিক পরিমাণে কিয়ামুল লাইল করতেন। তাহাজ্জুদের সময়ে পরিবারের সদস্যদের জাগিয়ে দিতেন এবং সাহাবিদেরও এই নামাজের প্রতি বিশেষ গুরুত্বারোপ করতেন। হাদিসে বর্ণিত হয়েছে, নবী (সা.) বললেন, ‘তোমরা অবশ্যই রাতের ইবাদত করবে। কেননা এটি তোমাদের পূর্ববর্তী সৎকর্মশীলদের অভ্যাস, আল্লাহর নৈকট্য অর্জনের উপায়, গুনাহসমূহের কাফফারা এবং পাপকর্মের প্রতিবন্ধক।’ (তিরমিজি)


লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক

আরও খবর

6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৪৩ দিন ২০ ঘন্টা ৪৩ মিনিট আগে





6a0b39d358ff4-180526100955.webp
ঈদুল আজহার তারিখ ঘোষণা

১১৯ দিন ১০ ঘন্টা ৩৭ মিনিট আগে