আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা ‎বাগেরহাটের দিঘি থেকে কক্সবাজারের সাফারি পার্কে: অনশনের পর নতুন ঠিকানায় ধলাপাহাড় আদমদীঘির চাঁপাপুরে পুলিশ ক্যাম্প উদ্বোধন আদমদীঘিতে অসহায় ও দু:স্থ রোগিদের মাঝে চেক বিতরণ নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ

জাতির পিতাকে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-08-2022 02:01:48 pm

সংগৃহীত ছবি


নিউজ ডেস্ক : 


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই কর্মসূচিতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদেরও অংশ নেয়ার কথা রয়েছে।


প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মোহাম্মদ শামীম মুসফিক গোপালগঞ্জের জেলা প্রশাসকের কাছে পাঠানো এক বার্তায় প্রধানমন্ত্রীর আগমনের বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, সোমবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে ঢাকা থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করবেন। বেলা ১১টা ৫০ মিনিটের দিকে টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স মাঠে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করবে তাকে বহনকারী হেলিকপ্টার। এরপর সেখান থেকে সড়কপথে প্রধানমন্ত্রী জাতির পিতার সমাধিসৌধ কমপ্লেক্সে পৌঁছবেন। দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী। এ সময় তিন বাহিনীর একটি সশস্ত্র চৌকস দল তাকে অনার গার্ড প্রদান করবে।


পরে সুরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।


দুপুর সাড়ে ১২টার দিকে জাতির পিতার সমাধি প্রাঙ্গণে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে অংশ নেবেন বঙ্গবন্ধু কন্যা। এরপর দুপুর আড়াইটার দিকে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।


এর আগে রাজধানীর ধানমন্ডিতে ভোর সাড়ে ৬টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন তিনি।


বনানী কবরস্থানে সকাল সাড়ে ৭টার দিকে ১৫ আগস্ট শাহাদাতবরণকারী জাতির পিতার পরিবারের সদস্য এবং অন্য শহিদদের কবর পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী। তাদের আত্মার মাগফিরাত কামনায় অংশ নেবেন দোয়ায়।


জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত সড়ক ও মহাসড়কে কালো কাপড় দিয়ে তোরণ নির্মাণ করা হয়েছে।


এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। পুরো টুঙ্গিপাড়া জু‌ড়ে সৃষ্টি করা হয়েছে শোকের আবহ। সেই সঙ্গে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সসহ আশাপাশের এলাকা।


টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বিশ্বাস বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে সরকারের কাছে দাবি, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করার।


গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্সের ধোয়ামোছা, পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ যাবতীয় কাজ গণপূর্ত অধিদপ্তর শেষ করেছে।


গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বলেন, ‌‘জাতীয় শোক দিবসে প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়া সফর উপলক্ষে জেলা পুলিশের পক্ষে সর্বোচ নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে। আমরা সর্বত্র সজাগ আছি।’


জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, ‘জাতির পিতার শাহাদাতবার্ষিকী ও জাতির শোক দিবসের রাষ্ট্রীয় কর্মসূচিতে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় আসবেন। তার আগমনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি আমরা শেষ করেছি।’

আরও খবর


6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

৯ দিন ৩ ঘন্টা ৫৭ মিনিট আগে