সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা

রায়গঞ্জে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে ভাই বোনের মর্মান্তিক মৃত্যু

নাগেশ্বরী উপজেলায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৫ জুন) বেলা ১১টার দিকে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের পশ্চিম রায়গঞ্জ বালাবাড়ী গ্রামে ফুলকুমার নদে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু ইব্রাহীম আলী আবির (৮) ও তাবাসসুম (৯) মামাতো-ফুফাতো ভাইবোন।


নিহত ইব্রাহীম আলী আবির একই এলাকার আজিজুর রহমানের ছেলে এবং তাবাসসুম আব্দুর রহমানের মেয়ে। জানা গেছে, সকালে বাড়ির পাশ দিয়ে প্রবাহিত ফুলকুমার নদে মাছ ধরতে যায় তিন শিশু—ইব্রাহীম, তাবাসসুম ও মাহাবুর রহমান (১০)। তারা একটি ছোট জাল নিয়ে নদীতে মাছ ধরার সময় হঠাৎ একটি গর্তে পড়ে যায় তিনজনই।


স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত এগিয়ে এসে মাহাবুর রহমানকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। কিন্তু বাকিদের উদ্ধারে সময় লাগে। প্রায় আধা ঘণ্টা পরে তাবাসসুমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরও এক ঘণ্টা পর উদ্ধার করা হয় ইব্রাহীম আলীর নিথর দেহ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুদের কান্নায় বিলাপ করছেন স্বজনরা, প্রতিবেশীরাও বাকরুদ্ধ।


রায়গঞ্জ হাতিয়ারভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল-আমিন হোসেন বলেন, “নিহত দুই শিশু আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। তারা খুবই চঞ্চল ও প্রাণবন্ত ছিল। তাদের মৃত্যুতে শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো বিদ্যালয় পরিবার শোকাহত।”

রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ বলেন, “ঘটনাটি খুবই হৃদয়বিদারক। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয়ভাবে জানা যায়, তারা খেলতে খেলতে মাছ ধরতে গিয়ে হঠাৎই পানির গভীরে তলিয়ে যায়। একজনকে উদ্ধার করা গেলেও বাকি দুই শিশুকে আর বাঁচানো যায়নি।”


এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, “দুই শিশুর মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে।”

আরও খবর