২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার ২২৩ টাকা বেড়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ কালের পরিক্রমায় হারিয়ে যাওয়া তাড়াইলের গ্ৰামীণ সংস্কৃতি ডোমারে আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্পে সঠিক নির্বাচন ও বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা জাবিপ্রবিতে শিক্ষকদের জন্য টার্নিটিন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত লালপুরে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের পাটকেলঘাটা থানার নতুন ভবনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি আশাশুনিতে সার ডিলার নিয়োগে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ, তদন্তের আবেদন লাখাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হচ্ছে মোরগের কলিজা, পা ও মাথা,রয়েছে স্বাস্থ্যঝুকি। সংবাদ প্রকাশের পর সাংবাদিক এহসানের বিরুদ্ধে সাইবার মামলা, প্রত্যাহারের দাবি সাংবাদিক মহলের চিয়ড়া স্পোর্টস ফেডারেশনের মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন, টাইব্রেকারে বদরপুরের জয় জাতীয় যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

সারিয়াকান্দি বাঙালী নদীতে গোসলে নেমে নারী শিক্ষার্থী নিখোঁজ

বগুড়ার সারিয়াকান্দিতে বাঙালি নদীতে গোসলে নেমে ফাতেমা আদুরী (১৭) নামের এক শিক্ষার্থী নিখোঁজের ঘটনা ঘটেছে।
আদুরী বগুড়া সদরের জয়পুর পাড়ার মকবুল শেখের মেয়ে। সে বগুড়ার ক্যাপ্টেন মাল্টিমিডিয়া পাবলিক স্কুল থেকে এবছর এসএসসি পরীক্ষা দিয়েছেন।
বান্ধবী রত্নার বিয়ের উদ্দেশ্যে আদুরী বগুড়ার সারিয়াকান্দিতে দিঘলকান্দির তরফদার পাড়া এলাকার রহিদুল ইসলামের বাড়িতে আসেন। মঙ্গলবার বিকেলে অতিরিক্ত গরমের কারণে পাইকপাড়া বাঙালি নদীতে গোসলে নামেন আদুরী সহ তার কয়েকজন বান্ধবী। গোসলের এক পর্যায়ে আদুরী পানির গভীরে তলিয়ে যায়। তার বান্ধবীরা অনেক চেষ্টা ও খোঁজাখুজি করে সন্ধান না পাওয়ায় স্থানীয় ফায়ার সার্ভিসকে জানান।
নিখোঁজ আদুরীর বান্ধবী লিমা জানান, বিকেলে নদীতে গোসলের উদ্দেশ্যে নামার কিছুক্ষণ পর আদুরী ডুবে যেতে থাকে। এসময় সে আমার গলা ধরে ছিলো। এক পর্যায়ে আমি সহ ডুবে যাই। তারপর আদুরী আমার গলায় থাকা চেইন সহ ছিড়ে গভীর পানিতে ডুবে যায়। স্থানীয় একজন আমাকে উদ্ধার করেছে।
সারিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সুজন মিয়া জানান, উদ্ধারের প্রাথমিক কার্যক্রম চলমান আছে। ডুবুরি দলকে জানানো হয়েছে, ডুবুরি দল আসলে নিখোঁজ মেয়েটিকে উদ্ধার করা সম্ভব হবে।
নিখোঁজের ঘটনা নিশ্চিত করে সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার প্রচেষ্টা অব্যাহত আছে। ডুবুরি দলকে জানানো হয়েছে।

Tag
আরও খবর