নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

শিক্ষার্থীদের সাথে ঈদ উদযাপন করলেন মাভাবিপ্রবি উপাচার্য

শিক্ষার্থীদের সাথে ঈদ উদযাপন করলেন মাভাবিপ্রবি উপাচার্য

শিক্ষার্থীদের সাথে ঈদ উদযাপন করলেন মাভাবিপ্রবি উপাচার্য  


মো.জাহিদ হোসেন, মাভাবিপ্রবি প্রতিনিধি :



টাংগাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের সাথে পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে নিয়ে ক্যাম্পাসেই ঈদ উদযাপন করলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ এবং প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসাইন।


আজ ৭ই জুন(শনিবার) ২০২৫ইং তারিখে বিশ্ববিদ্যালয়ের ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য ও প্রক্টর। পরবর্তীতে শিক্ষার্থীদের সাথে নিয়ে করেছেন কুরবানী।


বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আজ বিভিন্ন হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। থাকছে উন্নতমানের মধ্যাহ্নভোজের ব্যবস্থা।


উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ারুল আজীম আখন্দ বলেন, “ভাইস চ্যান্সেলর হিসেবে এটি আমার প্রথম ঈদ, এবং আমি ইচ্ছা করেই ক্যাম্পাসেই আছি। শুনেছি কিছু শিক্ষার্থী হলে অবস্থান করছে। নামাজ ও কোরবানির পর আমি হলে গিয়ে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করব। আশা করছি ভালো সময় কাটবে।"


প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসাইন বলেন, “বিশ্ববিদ্যালয় ছুটির মধ্যেও আমাদের কিছু শিক্ষার্থী পরিবার ছেড়ে হলে অবস্থান করছে। তাদের জন্য উন্নত খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে। মাওলানা ভাসানী হুজুরের নামে কোরবানির আয়োজন করা হয়েছে- যা এই বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো হচ্ছে। আমাদের বিশ্ববিদ্যালয়ও একটি পরিবার, আর পরিবারে আনন্দ ভাগাভাগি করাই স্বাভাবিক। আমি ঈদের নামাজ ক্যাম্পাসে আদায় করব এবং ইনশাআল্লাহ দুপুরে হলে যাওয়ার চেষ্টা করব।”


হলে অবস্থানরত শিক্ষার্থী সাগর নাইম বলেন, আজ আনন্দের একটি দিন। পরিবার থেকে দূরে ঈদ করছি। কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রসাশনের এমন আয়োজন যেন আমাদের সেই অভাবটুকু বুঝতে দেয় নি।"


বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ঈদের আনন্দ যেন দ্বিগুণ হয়ে গেছে।

আরও খবর