ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

দৌলতদিয়া - পাটুরিয়া নৌরুটে ঘরমুখো মানুষের চাপ বাড়লেও নেই ভোগান্তি

দৌলতদিয়া - পাটুরিয়া নৌরুটে ঘরমুখো মানুষের চাপ বাড়লেও নেই ভোগান্তি ঈদ ঘনিয়ে আসতেই দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘরমুখো মানুষের চাপ ক্রমেই বাড়ছে। প্রতিদিন সকাল থেকেই ফেরিঘাট এলাকায় কর্মজীবী মানুষ ও যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করা যাচ্ছে। তবে এবার যাত্রীদের মধ্যে যেমন উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে, তেমনি ভোগান্তির চিত্র নেই বললেই চলে। আজ (৫ জুন) সকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকা ঘুরে দেখা গেছে, বেশ কয়েকটি ফেরি একযোগে যাত্রী ও যানবাহন পারাপারে নিয়োজিত রয়েছে। বাইকারদের সংখ্যা তুলনামূলকভাবে বেশি দেখা গেছে। তাদের বেশিরভাগই পরিবার নিয়ে ফিরছেন গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করতে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নাহিদুর রহমান এ বিষয়ে বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী ঘাট এলাকায় নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষায় কঠোর নজরদারি রাখা হয়েছে। প্রতিটি ফেরি যাতে দ্রুত এবং নিরাপদে পার হতে পারে সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি। আমরা শুধুমাত্র লোকাল যাত্রীদের জন্য তিনটি অতিরিক্ত ফেরি দিয়ে যাত্রী পারাপারের ব্যবস্থা করা হয়েছে। যেহেতু আবহাওয়া খারাপ হতে পারে সেই দিক চিন্তা করে এ কাজটি করা হয়েছে যাত্রীরা যেন নিরাপদে বাড়ি ফিরতে পারে ” এদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক পরিচালক মোঃ সালাউদ্দিন বলেন, “যাত্রী ও যানবাহনের চাপ আগের চেয়ে কিছুটা বেড়েছে। তবে আমরা আগেভাগেই প্রস্তুতি নিয়েছিলাম। বর্তমানে ১৭টি ফেরি সার্বক্ষণিক চালু রয়েছে, ফলে যাত্রীদের তেমন কোন দুর্ভোগ হচ্ছে না। গতকাল পানি বৃদ্ধির কারণে ৭ নং ফেরিঘাট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। ঘাটটি ঠিক করে এখন নিয়মিত ফেরি পারাপার করা হচ্ছে” ঢাকা থেকে আগত যাত্রী মোঃ আসাদুল ইসলাম বলেন, “প্রতিবার ঈদের সময় অনেকটা ভোগান্তি হতো। কিন্তু এবার দ্রুত ফেরি পাচ্ছি। ধন্যবাদ প্রশাসনকে।” একইভাবে ঢাকা থেকে ফেরা যাত্রী মিসেস রোকেয়া বেগম বলেন,“আমি শিশু সন্তান নিয়ে যাচ্ছি গ্রামের বাড়ি। ভেবেছিলাম অনেক কষ্ট হবে, কিন্তু ঠিকমতোই পার হয়ে যেতে পারছি। পুলিশের ব্যবস্থাপনাও ভালো।” সাধারণ যাত্রীদের এমন ইতিবাচক প্রতিক্রিয়া প্রমাণ করে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে এ বছর ঈদে ফেরিঘাট ব্যবস্থাপনায় সুষ্ঠু ও সুচারু পরিকল্পনা নেওয়া হয়েছে।
আরও খবর