অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

এবি ব্যাংকের শ্রীমঙ্গলে কৃষিঋণ বিতরণ

এবি ব্যাংক পিএলসি সম্প্রতি কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ করেছে।

বাংলাদেশ ব্যাংক ও শ্রীমঙ্গল উপজেলায় কার্যরত তফসিলি ব্যাংকসমূহের উদ্যোগে এ উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কৃষিঋণ প্রচারণা, আলোচনা সভা ও ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলাভিত্তিক এ ঋণ বিতরণ কর্মসূচিতে এবি ব্যাংক সমন্বয়কারী ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে।

শ্রীমঙ্গল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব মহিবুল্লাহ আকন এর সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংক সিলেট কার্যালয়ের নির্বাহী পরিচালক জনাব খালেদ আহমদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে ঋণের চেক বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি ব্যাংকের সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রধান জনাব আহমদ মননুন পান্না, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মো. আলাউদ্দিন এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব জয় বণিক।

এসময় আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলায় কার্যরত তফসিলি ব্যাংকসমূহের শাখা ব্যবস্থাপকগণ, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, কৃষিবিভাগের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় কৃষকগণ।

Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৫ ঘন্টা ০ মিনিট আগে