যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন শতাধিক অসহায় মানুষ

গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন শতাধিক অসহায় মানুষ রাজবাড়ীর গোয়ালন্দে অতি দরিদ্র ও অসহায় মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে)-এর উদ্যোগে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্যপরামর্শ ও চিকিৎসাসেবা প্রদান করেন। রোববার (১৪ জুন) সকাল ৯টা থেকে গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) কার্যালয়ে দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে মেডিসিন, গাইনি, চর্ম ও যৌনরোগ, শিশু, চক্ষু এবং সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে রোগীদের চিকিৎসাসেবা দেন। পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধ, পাওয়ারযুক্ত চশমা এবং চোখের ড্রপ বিতরণ করা হয়। চিকিৎসাসেবা প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. মনজ সিনহা, গাইনি বিশেষজ্ঞ ডা. নাসরিন আক্তার, সার্জারি বিশেষজ্ঞ ডা. মো. জহির উদ্দিন, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডা. জিয়াউল হাসান, শিশু বিশেষজ্ঞ ডা. প্রিয়াঙ্কা রায় এবং চক্ষু বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ আশরাফ হোসেন। চিকিৎসা কার্যক্রমে সহযোগিতা করেন পিএমকে হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উপ-সহকারী মেডিকেল অফিসার বিপুল চন্দ্র, মো. তারেক ফয়সাল, মো. শুভ ও মোহাম্মদ ফাহিম। অনুষ্ঠানের উদ্বোধন করেন পল্লী মঙ্গল কর্মসূচির এমআইএস অ্যান্ড আইসিটি বিভাগের প্রধান নুরুল ইসলাম টনি। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম, ফরিদপুর জোনের প্রোগ্রাম ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম, রাজবাড়ী এরিয়ার সহকারী প্রোগ্রাম ম্যানেজার মো. জিল্লুর রহমান এবং গোয়ালন্দ শাখার ব্যবস্থাপক সজীব হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন পিএমকে কমিউনিটি হেলথ কেয়ারের প্রোগ্রাম ইনচার্জ ডা. মনিরুজ্জামান, ঢাকা প্রধান কার্যালয়ের আইসিটি কর্মকর্তা ফরহাদ হোসেন, ফরিদপুর জোনের আইসিটি অফিসার শুভ সাহাসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। উদ্বোধনী অনুষ্ঠানে নুরুল ইসলাম টনি বলেন, পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) ১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে ক্ষুদ্রঋণ কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে দেশের বিভিন্ন শাখায় নিয়মিতভাবে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, পিএমকের স্বাস্থ্যসেবা কর্মসূচির আওতায় মা ও শিশু স্বাস্থ্যসেবা, গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা, চক্ষু চিকিৎসা, বিনামূল্যে ওষুধ বিতরণ এবং স্বাস্থ্যসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোয়ালন্দ শাখায় এই বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। তারা পিএমকের প্রধান নির্বাহী কামরুন্নাহার, উপ-প্রধান নির্বাহী দেওয়ান ফয়সাল এবং পিএমকে হাসপাতালের প্রধান উপদেষ্টা ডা. কাজী সুদীপ্তা কবিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়দের মতে, পল্লী মঙ্গল কর্মসূচির এ উদ্যোগ এলাকার অসহায় ও নিম্নআয়ের মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজ করেছে এবং জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সংস্থাটি ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানিয়েছে।
আরও খবর