জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

পলাশে কবি জাকির মুরাদের জন্মদিন উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান


‎

‎  নরসিংদীর পলাশে একুশে বইমেলা ২০২৬ বিভিন্ন পর্যায়ে পুরস্কার প্রাপ্ত কবি জাকির মুরাদের ৫২ তম জন্ম দিন উপলক্ষে অয়ন প্রকাশনের আয়োজনে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়েছে।

‎

‎পলাশ উপজেলার কাঁঠালিয়া পাড়া নিজামুদ্দিন ঘাটে অবস্থিত শীতলক্ষ্যা রিয়ারভিউ পার্কে ১৩ জুন  দিনব্যাপী উক্ত কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়েছে। অনুষ্ঠানে  উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব এটিএন নিউজ  কবি বাড়ি অনুষ্ঠানের উপস্থাপক কবি  আসাদ কাজল।প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজা উদ্দিন স্টালিন ভার্চ্যুয়ালী কবি জাকির মুরাদকে জন্মদিনের শুভেচ্ছা ও শুভকামনা জানান এবং উপস্থিত দর্শকদের উদ্দেশ্য বক্তব্য রাখেন।

‎

‎উক্ত অনুষ্ঠানে ঢাকা থেকে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অয়ন প্রকাশনের স্বত্বাধিকারী মিঠু কবির, প্রতিবিম্ব প্রকাশনীর  স্বত্বাধিকারী কবি ও কলামিস্ট  আবুল খায়ের, কবি সাহিত্যিক ফরিদুল আলম,সুরমা বেগম, আনারকলি, লেখক গবেষক ও মিডিয়া ব্যক্তিত্ব ফারজানা ইসলাম  , বেতার ও টিভি শিল্পী রেহেনা পারভিন হাসি, কিশোরগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোরশেদ আলম,ঘোড়াশাল পলাশ সারকারখানার ডেপুটি ম্যানেজার কামরুজ্জামান, খানেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির,ঢাকা পিজি হাসপাতালের নাক কান গলা বিশেষজ্ঞ  ডা. রফিকুল ইসলাম,গীতিকার ও বংশীবাদক গোলাম কিবরিয়া,  দি ডেন্টিষ্ট পয়েন্ট এ-র সত্ত্বাধিকারী কামাল হোসেন  এবং কবি, সাংবাদিক ও সংগঠক মিনার হোসেন খান । এছাড়া এলাকার শতাধিক স্হানীয় কবি সাহিত্যিক ও  সাহিত্য প্রেমীরা কবি ও কথা সাহিত্যিক জাকির মুরাদের জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

‎

‎কবি জাকির মুরাদের জন্মদিন উদযাপন অনুষ্ঠানে বিকেল ৫ টায় কবিকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানিয়ে কেক কাঁটার মাধ্যমে জন্মদিন উদযাপন করা হয়েছে। সন্ধ্যার পর থেকে রাত ১০ টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে আরটিভির বাংলার গায়েন বিজয়ী পলাশের শিল্পী মরন সূত্রধর  সহ বিভিন্ন নৃত্য শিল্পী,  বাউল ও লালন শিল্পগোষ্ঠী সংগীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখেন। 

‎

‎

‎

‎

Tag
আরও খবর







6ab9269fdcd75-270926082223.webp
কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি

১ দিন ৯ ঘন্টা ২১ মিনিট আগে